আনোয়ার হোছাইন
টেকনাফের হ্নীলায় গভীর রাতে স্বশস্ত্র ডাকাত দল বসত বাড়ীতে ঢুকে লোকজনকে বেদম প্রহার করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। লুটপাটে বাঁধা দেওয়ায় বেদম প্রহার করে চাচা ও গুলি করে ভাতিজাকে মারাত্মক আহত করে। আহতদের চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদশর্ীদের সাথে আলাপকালে জানা যায়- ৯ জানুয়ারী রাতের ১ম প্রহরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ার আলী মিয়া মুন্সীর বাড়ীতে একদল স্বশস্ত্র জামায়াত ক্যাডাররা ঢুকে বাড়ীর মহিলাদের মারধর করে স্বর্ণের আংটি, ১ জোড়া কানফুল, ৩টি নাকফুল, ৪টি চায়না মোবাইল সেট, নগদ ৪৫ হাজার টাকা ও কাপড় চোপড় লুট করার সময় বাঁধা দেওয়ায় মৃত বেলায়েত হোসেনের পুত্র অলি আহমদ (৫৫) কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ও মারাত্মক জখম করে এবং আলী মিয়া মুন্সীর পুত্র মুহাম্মদ আলম (২৮) কে গুলি করে মারাত্মক আহত করে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ হাসপাতাল ও ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। আহতের পরিবার এ ন্যাক্কারজনক ঘটনায় লেদার মৃত লাল মিয়ার পুত্র ফরিদ আলম প্রকাশ বুলেট ফরিদ গংকে সনাক্ত করে বলে জানায়। উল্লেখ্য, ইয়াবা লুটের টাকা পাওয়াকে কেন্দ্র করে এ বুলেট ফরিদগং গত ৮ জানুয়ারী বিকাল ৪টার দিকে নয়াপাড়া গিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসে। গভীর রাতের এ ঘটনা তার পরিকল্পিত বলে আহতের পরিবার দাবী করছেন। তবে এএসপি সার্কেল বসত বাড়ীতে ডাকাতি ও গোলাগুলির খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ফরিদ আলমের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়_ তাদের কাছ থেকে জ্বালানী ও পাম্প অয়েল সরবরাহ বাবদ ২ লৰ টাকা পাওনা আছি। তা চাওয়ায় টাকা না দেওয়ার কৌশল হিসেবে উক্ত ঘটনায় আমাকে জড়াচ্ছে।

0 Comments