Advertisement

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত দিদার ডাকাতসহ গ্রেফতার-৬

আবদুর রাজ্জাক
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কুতুবদিয়ার কুখ্যাত ডাকাত দিদারসহ ৬ জন ডাকাত ও জলদস্যুকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। 
জানা যায়,গতকাল রবিবার ভোর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হোয়ানক ইউনিয়নের পুইছড়ী পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে
পরেশ হত্যা কান্ডের অন্যতম হোতা জোনাব আলী মেম্বারের ভাই কেরামত আলী(৫৫)পিতা মৃত বদু মিয়া ও আইয়ুবের চাচাতো ভাই আশেক আলী(২০)পিতা ফরিদুল আলমকে গ্রেফতার করেছে। অপরদিকে একইদিন কুতুবজোমের ঘটিভাংগা এলাকার ইউপি সদস্য আবদুল গফুর নাগু মেম্বারের নেতৃত্বে এলাকাবাসী সোনাদিয়া চ্যানেল থেকে ডাকাতির প্রস্তুতিকালে কুতুবদিয়ার র্শীষ জলদস্যু কুখ্যাত ডাকাত সর্দার দিদারুল ইসলাম প্রকাশ(৩৫) দিদার ডাকাত পিতা ইউছুপ নবী,সাহাব উদ্দিন(৩০)পিতা সিরাজউদ্দৌলা ও কামাল হোসেন পিতা মৃত ছৈয়দ আহমদ সর্ব সাং উত্তর ধুরুং কুতুবদিয়াকে আটক করে থানায় সোপার্দ করেছে। উক্ত ডাকাতদেরকে আটক করে থানায়  সোর্পাদ করায় নাগু মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.আজিজুর রহমান ও শ্রম সম্পাদক ডা:আনজু প্রমুখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুতুবদিয়া ও মহেশখালী থানায় হত্যা,ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্রে প্রকাশ।

Post a Comment

0 Comments