Advertisement

চকরিয়ার আইনজীবি চেম্বারে হামলার ঘটনায় দ্রম্নত বিচার আইনে মামলা

এস এম হান্নান শাহ
চকরিয়ায় আদালতের সামনে এক আইনজীবির চেম্বারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় দুবর্ৃত্তরা হামলা হামলা চালিয়ে নুরম্নল আবছার নামের সহকারী মারধরে গুরম্নতর জখম হয়েছে।

ঘটনার সময় দূর্বৃত্তরা চেম্বারে ভাংচুর ও ব্যাপক লুটপাট করেছে। ২২জানুয়ারী সকালে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যৰদর্শীরা জানায়, ওইদিন সকালে আইনজীবি সহকারী নুরম্নল আবছার যথারীতি এডভোকেট গোলাম ছরওয়ারের চেম্বারে আদালতের মামলার কার্যক্রম করছিল। ওই সময় পূর্ব শত্রম্নতার জের ধরে একদল দূর্বৃত্ত চেম্বারে ঢুকে অতর্কিত তার উপর হামলা চালায়। এতে নুরম্নল আবছার ধারালো অস্ত্র ও হাতুড়ীর আঘাতে গুরম্নতর জখম প্রাপ্ত হয়। ঘটনার সময় দূর্বৃত্তরা চেম্বারে ভাংচুর চালিয়ে বিভিন্ন মামলার গুরম্নত্বপূর্ণ ফাইল পত্র ও তার কাছ থেকে নগদ ৩৭হাজার দুইশত টাকা এবং ত্রিশ হাজার টাকা দামের একটি নকিয়া মোবাইল সেট লুট করে নিয়ে যায়। হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় ওইদিন উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট মোঃ গোলাম সরওয়ার বাদী হয়ে গতকাল ২৩জানুয়ারী শৃংখলা ভঙ্গের অপরাধে দ্রম্নত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে পৌরসভার ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা গ্রামের দলিলুর রহমানের পুত্র আবু তাহের, নজির আহমদের পুত্র মহি উদ্দিন, কালু বৈদ্যের পুত্র আবুল হাশেম ও মৃত আবদুল গণির পুত্র ছাবুইয়্যা নামে ৫জনকে অভিযুক্ত করে আরো ৪/৫জন অজ্ঞাতনামা দেখানো হয়েছে। বর্তমানে গুরম্নতর আহত আইনজীবি সহকারী নুরম্নল আবছার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছের বলে জানাগেছে। এনিয়ে উপজেলা আদালত এলাকায় আইনজীবি ও সহকারীদের মধ্যে উত্তেজনা ও ৰোভ বিরাজ করছে।

Post a Comment

0 Comments