Advertisement

পেকুয়ায় ৩০ হাজার লোক উচ্ছেদ আতংকে

স্টাফ রিপোটর্ার
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জাইল্লাখালী, মগকাটা, মইয়াদিয়া, চিরাদিয়া, পূর্ববিলহাচুড়ার প্রায় ৩০ হাজার লোক ৮০ বছরের বসতবিটা থেকে উচ্ছেদ আতংকে দিনাতিপাত করছে। জানা যায়, ওই

এলাকার ফতেহ আলী চৌধুরী ওয়াকফ এ্যাস্টেট (ইসি নং ৪২৬৯) এর বাদীপক্ষের সাহেদ ইকবাল চৌধুরী কতর্ৃক দায়েরকৃত ককসবাজার যুগ্ম জেলা জজ আদালতে অপর ১৭০/১০ইং মামলাটি ৬ জানুয়ারী তদন্ত করেন আদালতে নিযুক্ত সিনিয়র এডভেকোট নেপাল চন্দ্র পাল। এদিকে বহুদিন পরে তদন্ত করতে আসলে এলাকার দখলীয় হাজার হাজার মানুষের ঢল নামে। এ দিকে বিবাদীগন চিরস্থায়ী রায়তীয় স্বত্তে ১৯৩৬ ইং সাল থেকে বন্দোবস্তী গ্রহন করে সরজেমিনে দখলে আছে। বর্তমানে উক্ত এলাকায় ৮৫০ একর জায়গা নিয়ে বিবাদী ও বাদী পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। উক্ত জমি নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে বিচারাধীন অপর মামলা নং ৩/৯৪, ৭৬/৯৫, ২০৪/৯৪, ১৭২/৯২, ১২৬/৯৫,৫০/০৩,০৯/০২ বিচারাধীন। এলাকার জামাল উদ্দিন, মোহাম্মদ আরিফ, মমতাজুল ইসলাম বলেন, তাদের বাপ দাদার আমল থেকে উক্ত জায়গায় বসতভিটা নিমর্াণ সহ বিভিন্ন স্থাপনা তৈরী করে বসবাস করছে স্থানীয়রা বলেন,্ ওই জমিতে প্রায় ৮ হাজার ঘরবাড়িসহ ২৫/৩০ হাজার লোকের জনবসতি রয়েছে। তাছাড়া এলাকায় ৩০ টি মসজিদ, মক্তব, দুইশ টিউবওয়েল, ২৫ টি কবরস্থান, কারিতাস, ইফাত, ব্র্যাক, মৎস্যজীবিসহ বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠিত ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ৩০ টি বিদ্যালয়, সরকারী বেসরকারী ৩০০ টি রাস্তা, মিঠাপানি ও লবণাক্ত পানির ২৪০ টি খাল ও নালা রয়েছে। দীর্ঘ ৭০/৮০ বছরের ফলজ ও অফলজ বৃক্ষসহ কমপক্ষে লক্ষাধিক গাছ আছে। তাছাড়া ছোট বড় পুকুর দুই হাজার, প্রত্যেক বাড়িতে কাচা-পাকা ল্যাট্রিন, সরকারী-বেসরকারী ১৬/১৭ টি স্লুইচ গেইট ও কালভার্ট রয়েছে। এ দিকে মামলার এক পক্ষ জানান, বিরোধীয় জমিতে এলাকার নিরীহ, গরীব, খেটে খাওয়া মানুষ ৭০/৮০ বছর যাবৎ বসবাস করে আসা বিটামাটি থেকে উচ্ছেদ আতংকে দিশেহারা হয়ে পড়েছে। মামলার বাদী সরকারী উচ্চ পদে অধিষ্ঠিত বিধায় তার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে এলাকার ৩০ হাজার লোকের জায়গা জমি গ্রাস করে বাড়িভিটা উচ্ছেদ ও জবরদখলের কুমতলবে লিপ্ত রয়েছে আতংকিতরা দাবী করছে। অহেতুক হয়রানিমুলক মামলা করে তদন্তের মাধ্যমে নিরীহ লোকজনকে অস্থিতিশীল করে তুললে বড়ধরনের দাঙ্গাহাঙ্গামার আশংকা করছে সচেতন মহল। ভোক্তভোগীর এ ধরনের মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

Post a Comment

0 Comments