Advertisement

উখিয়ায় গভীর রাতে এলাকাবাসীর হানা বিট কর্মকতর্া সহ আহত- ২০

মোবারক উদ্দিন নয়ন
উখিয়ার মনখালী ফরেষ্ট রেষ্ট হাউজটি সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা হিসাবে ব্যবহার করছে জোড়া খুন সহ বহু মামলার আসামী ও সমুদ্র উপকুলীয় এলাকার কুখ্যাত সন্ত্রাসী আবছার। মনখালী বিট কর্মকতর্া

বাদশা মিয়াকে ম্যানেজ করে সে দীর্ঘ দিন ধরে ওই রেষ্ট হাউজে আস্থানা গেড়ে কাঠ ব্যবসা নিয়ন্ত্রন, ঝাউ বাগান নিধন, কাঠ ব্যবসায়ীদের নিকট হইতে অবৈধ চাদা আদায় সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। গত ৫ জানুয়ারী রাতে উক্ত সন্ত্রাসী আবছারের আস্থানায় স্থানীয় এলাকাবাসী হামলা চালিয়েছে। উভয় পক্ষের হামলায় বিট কর্মকতর্া সহ অন্তত ২০ জন গ্রামবাসী আহত হয়েছে। এ ব্যাপারে বিট কর্মকতর্া বাদশা মিয়া বাদী হয়ে ৪৫ জন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু রহস্য জনক কারণে উক্ত সন্ত্রাসী আবছারকে আসামী করেনি।
অভিযোগে প্রকাশ, মনখালী গ্রামের মনির আহম্মদের ছেলে নুরুল আবছার গত ২ বছর ধরে মনখালী ফরেষ্ট রেষ্ট হাউজে অবৈধভাবে আস্থানা গেড়ে বসবাস করে আসছেন। মনখালী বিট কর্মকতর্া বাদশা মিয়াকে ম্যনেজ করে সে দীর্ঘ দিন ধরে সমুদ্র পথ দিয়ে কাঠ পাচার, ঝাউ বাগান নিধন করে আসছে। জানা যায়, কাঠ ব্যবসা নিয়ন্ত্রন ও কাঠ ব্যবসায়ীদের নিকট থেকে চাদা আদায়ের জন্য সে নেজেকে অরোণ্যক ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থার বন রক্ষা কমিটির পাহারাদার হিসাবে দাবী করে আসছেন। স্থানীয়রা জানিয়েছেন, উক্ত আবছার স্থানীয় লোক হওয়ায় এলাকার কাঠ ব্যবসায়ীদের সাথে তার গভীর সখ্যতা রয়েছে। সে কাঠ ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করে কাঠ ব্যবসা সুগম করে দেয়। মাঝে মধ্যে উক্ত আবছার নিজের ব্যবসা ঠিক রাখার জন্য মাঝে লোক দেখানো ভাবে কিছু কাঠ আটক করে থাকে। উক্ত চাঁদার টাকা মনখালী বিট কর্মকতর্া বাদশা মিয়া ও এসিএফ আব্দুর রহমানের হাতে পর্যন্ত চলে যায়। গত ১ মাসে সমুদ্র উপকুল দিয়ে উক্ত আবছারের যোগ সাজসে কমপক্ষে ১ হাজার ঘন ফুট কাঠ পাচার করেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কিছু দিন পূর্বে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের নিকট থেকে আবছার টাকা দাবী করেছিল। ব্যবসায়ীরা তার দাবীকৃত টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের কিছূ কাঠ জব্দ করে বিট অফিসে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী বিট অফিসে হামলা চালায়। বিট কর্মকতা বাদশা মিয়া জানান, গ্রামবাসীরা জব্দকৃত অনুমান ৫০ ঘনফুট কাঠ লুট করে নিয়ে যায়।

Post a Comment

0 Comments