Advertisement

ঈদগাঁর সেই লাশের পরিচয় এখনো মিলেনি

সেলিম উদ্দীন
কক্সবাজার ঈদগাঁও নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের প্রকৃত পরিচয় এখনো পাওয়া যায় নি। ২৬ ডিসেম্বর সকালে স্থানীয় তদনত্দ কেন্দ্রের পুলিশ বাসষ্টেশনের লাল ব্রীজের পশ্চিম পার্শস্থ ঈদগাঁও নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করেছিলেন। দীর্ঘ ২২ দিনে ও উক্ত লাশের পরিচয় পাওয়া যায় নি।

 এ বিষয়ে কক্সবাজার মডেল থানায় ২৭ ডিসেম্বর হত্যা মামলা (নং-৬০) রুজু হয়। ধারা-৩০২/২০১/৩৪। মামলার তদনত্দকারী কর্মকর্তা ঈদগাঁও তদনত্দ কেন্দ্রের এসআই আনোয়ারুল হক জানান, সর্বাত্মাক প্রচেষ্টা অব্যাহত স্বত্ত্বেও অদ্যাবধি ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত এবং নিহতের পরিচয় উদঘাটন সম্ভব হয় নি। এ ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে তিনি তার সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

Post a Comment

0 Comments