Advertisement

কুকর্মের সংবাদ প্রকাশ করায় কক্সবাজারবাণী সম্পাদককে ইসলামপুরের বিতর্কিত বিএনপি নেতা কাদের মাস্টারের হুমকি


শাসত্দি দাবি করেছেন কর্মরত সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
কুকর্মের সংবাদ প্রকাশে ৰিপ্ত কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান, স্থানীয় বিএনপি নেতা মাষ্টার আবদুল কাদের দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক, বিশ্বমানবাধিকার ও পরিবেশ সংরৰণ সংস্থার উপদেষ্টা, ফরিদুল মোসত্দফা খানকে।
রবিবার বিকেল ৩টার দিকে কাদের মাস্টার কক্সবাজারবাণীর সম্পাদকের মুঠোফোনে আকস্মিক ভাবে সাংবাদিকদের চৌদ্দগোষ্ঠিকে শাসান এবং
পরবতর্ী পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। একই সাথে তিনি বলেন, যেই প্রতিবন্ধির ভূমিগ্রাস সম্পর্কে কাগজে লেখালেখি হচ্ছে সে এতদিন পুরোপুরি প্রতিবন্ধি না থাকলেও শীঘ্রই প্রতিবন্ধি করে দেয়া হবে। আর যারা লেখালেখি করবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। দৈনিক কক্সবাজারবাণী বেশি বাড়াবাড়ি করে ফেলায় সম্পাদককে ৩ দিনের মধ্যে এর পরিণতি ভোগ করতে হবে। আকষ্মিক ভাবে মুঠোফোনের হুমকিতে তটস্থ হয়ে সাংবাদিক ফরিদ খান বিষয়টি সহকমর্ীদের জানান। একপর্যায়ে তিনি বিকেলে বিষয়টি সদর মডেল থানায় লিখিত ভাবে অভিযোগ করলে পুলিশ তা সাধারণ ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করেন। যাহার নাম্বার ৩৫৯, তারিখ-৮ জানুয়ারী-২০১২ইংরেজী। তবে তাৎৰনিক ভাবে পুলিশের পৰ থেকে কার্যকর কোন পদৰেপ না নেয়ায় কাদের মাস্টার আরও বেপরোয়া হয়ে রাতে এরিপোর্ট লেখা পর্যনত্দ সময়ে সংবাদপত্র ও সাংবাদিকদের বিরম্নদ্ধে নানা কুৎসা রটনায় ব্যস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার এহেন বেআইনী দুঃসাহসের সংবাদ খোদ ইসলামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে কর্মরত সাংবাদিকরা গভীর নিন্দা জানান। দৃষ্টানত্দমূলক শাসত্দির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা, উপজেলায় কর্মরত অসংখ্য প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া কমর্ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকদলের নেতারা।
বিশ্বমানবাধিকার ও পরিবেশ সংরৰণ সংস্থার কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি রফিকুল আলম মাহমুদ জানান, সংবাদ প্রকাশ হওয়ায় পত্রিকার মালিককে ফোন করে হুমকি দেওয়া গণতান্ত্রিক দেশে সংবাদ পত্রের প্রতি নগ্ন হসত্দৰেপ ও মানবাধিকার পরিপন্থি। তাই জড়িত হুমকি দাতা যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত। অন্যথায় আইনের শাসনের প্রতি মানুষের অশ্রদ্ধা সৃষ্টির পাশাপাশি অপরাধিরা আরও কুকর্মের সাহস পাবে। অতএব অনতিবিলম্বে কক্সবাজারবাণীকে হুমকি দেয়া বহুল আলোচিত সমালোচিত ইসলামপুর ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হোক।
উলেস্নখ্য যে, উক্ত মাস্টার আব্দুল কাদেরের বিরম্নদ্ধে দৈনিক কক্সবাজারবাণীতে ইতিপূর্বে ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও প্রতারক পিতার দাপট- একপ্রতিবন্ধির জীবন তছনছঃ ভিটেবাড়ী ছাড়া, তার অত্যচারে পালিয়ে বেড়াচ্ছে প্রতিবন্ধি, স্থানীয় অধিকাংশ জনসাধারণের কাছে মুর্তিমান আতংক তিনি, তার বিরম্নদ্ধে থানায় অভিযোগ দিলে কাজ হয়না, পরের জায়গা দখলে রাখেন নিজে, মানেন না আদালতের নিষেধাজ্ঞা, তিনি নিজেকে মনে করেন রাজা বাদশা, তার অপকর্মের প্রতিবাদ করলে নেমে আসে হামলা মামলা সংক্রানত্দ বিভিন্ন কুর্কিতির তথ্য বহুল সংবাদ প্রকাশিত হয়।
এদিকে উক্ত কাদের মাস্টারের বিরোদ্ধে লবণ কেলেংকারি, চোরাকারবারি, ভূমিদসু্যতা ও সন্ত্রাসী কর্মকান্ডের আরো অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। গত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তিনি নাকি ৰমতাসীন দলের নাম ব্যবহার করে তার বড় ছেলে তারেকের নামে ও সৌদিয়া সল্ট ক্রসিং ইন্ডাষ্ট্রির নামে ভূঁয়া লবণ মিলের বিপরীতে পারমিট নিয়ে বেশ কয়েকবছর অবৈধভাবে লবণ আমদানি করেছিলেন। অথচ সেখানে কোন ধরনের সৌদিয়া সল্ট ক্রাসিং ইন্ডাষ্ট্রির নামে লবণ মিল ছিলনা। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যনত্দ তিনি জালিয়তির মাধ্যমে লবন আমদানির জন্য লাখ লাখ টাকার ঋণও নেন। ২০০৫ সালের ২ ডিসেম্বর মিয়ানমার থেকে চোরাইপথে লবণ আনার সময় পুলিশ লবণ ভর্তি বোট করছিল। তৎকালিন সময় এব্যাপারে তার বিরম্নদ্ধে মামলা হয়েছিল। এছাড়া কাদের মাস্টারের বিরম্নদ্ধে ওই এলাকার মোজাফ্ফর আহমদ মাতব্বর ফি ছবিলিলস্নাহ ওয়াকফ্ এস্টেটে দুনর্ীতির চাঞ্চল্যকর অভিযোগ ছাড়াও সন্ত্রাসী পৃষ্টপোষকতার অভিযোগ পাওয়া যাচ্ছে। যা তদনত্দ সাপেৰে ধারাবাহিক প্রকাশ করবে কক্সবাজারবাণী।

Post a Comment

0 Comments