Advertisement

ৰুধা দারিদ্রমুক্তি ও উন্নয়নই শেখ হাসিনার অঙ্গিকার


ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলা রেজাউল করিম বলেছেন, গ্রামের সাধারণ মানুষের উন্নত জীবন যাপনের ব্যবস্থা নেয়ার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে সফলতার সহীত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশের এই সাফল্যে সরকারের প্রতি জনগনের অকুন্ঠ সমর্থন রয়েছে। স্থানীয় জনগণকে বিভ্রানত্দ করার জন্য বিরোধীদলের কিছু নেতারা সরকারের অর্থ বরাদ্ধের সুযোগ নিয়ে ব্যাক্তিগত উন্নয়নের নাম ভাগিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। এব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। তিনি গতকাল ৩জানুয়ারী উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের উন্নয়ন মূলক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মাষ্টার আবদুল মন্নানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চকরিয়া প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, প্রবীণ আলীগ নেতা মাষ্টার আবুল কালাম আজাদ, বিএমচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারম্নল হক সিকদার। বক্তব্য রাখেন, ইউনিয়ন আলীগের আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, প্যানেল চেয়ারম্যান আশরাফ হোসেন আশূ, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন বাবুল, জসিম উদ্দিন মানিক, মোহাম্মদ হোছাইন, কৃষকলীগের আহবায়ক মো: আলমগীর মেম্বার মনছুর প্রমূখ। এছাড়াও সকল ইউপি সদস্য-সদস্যা, দলীয় নেতাকর্মী, মান্যগন্য ব্যাক্তি ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সকাল ১১টা থেকে দিন ব্যাপী পূর্ববড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া, জেলে পাড়া, মহলস্নারকুম, নাপিতপাড়া, রওশন আলী পাড়া, ঈদমনি, লালব্রীজ, পশ্চিমপাড়া, ধুপড়ী পাড়া, হেতালিয়া চৌয়ারফাড়িসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, উন্নয়ন প্রকল্পের পরিদর্শন, মাতামুহুরীর ভাঙ্গন এলাকার ৰতিগ্রসত্দ মানুষের দু: দুর্দশা দেখে তাদের প্রতি সহানুভূতি দ্রম্নত সময়ে প্রতিরৰা কাজ শুরম্ন করার উদ্বেগের কথা বলেন এবং শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি ওই জনসভায় বক্তব্য রাখেন

Post a Comment

0 Comments