বার্তা পরিবেশক:
টেকনাফের লম্বরীতে চাঁদা না দেওয়ায় এক প্রবাসী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আহত প্রবাসী উত্তর লম্বরী মুহাম্মদ রফিকের পুত্র মুহাম্মদ হারুন (২২)। ঘটনার বিবরণে জানা যায়- প্রবাসী মুহাম্মদ হারুন সম্প্রতি সৌদি আরব হতে ছুটি কাটাতে দেশে আসে। প্রবাস থেকে দেশে আসার পর টেকনাফ
লম্বরী পাড়ার একটি সন্ত্রাসী চক্র তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না দিলে পরিণতি ভাল হবে না এবং এলাকায় থাকতে পারবেনা বলেও সময়ে অসময়ে হুমকি দেয়। এ ঘটনার সূত্র ধরে গত ১২ ডিসেম্বর রাত ১০টায় প্রয়োজনীয় কাজে যাওয়ার চেষ্টা করলে পূর্বে উৎপেতে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা প্রবাসী হারুনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা লাঠি ও লোহার রড দিয়ে হারুনকে এলোপাতাড়ি মারধর করলে হারুন গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। এ সময় সন্ত্রাসীরা তার পকেটে রক্ষিত নকিয়া এক্স-থ্রি নামক একটি মূল্যবান মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরে আহত হারুনকে স্থানীয় জনতা ও তার আত্মীয় স্বজন ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে প্রবাসী হারুন টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হারুনের পিতা মুহাম্মদ রফিক সাংবাদিকদের জানান- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ার হামিদ হোছন, আমির হোছন, জাহেদ গং চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী ঘটনার জন্ম দিয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় চাঁদাবাজী ও ছিনতাইয়ের অভিযোগ এনে এজাহার দায়ের করেছে। প্রবাসী হারুনের পিতা মুহাম্মদ রফিক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

0 Comments