Advertisement

গাঁজাখোর বাড়ছে খুটাখালীতে

সেলিম উদ্দীন
চকরিয়া খুটাখালীতে দিন দুপুরে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ইউনিয়নের মধ্যম গর্জনতলী শামশু বৈদ্যের দোকানে প্রকাশ্যে গাঁজা বিক্রির এ মহোৎসব চলছে। স্থানীয় দোকানদার বৈদ্যের স্ত্রী রওশন আরা ও কয়েকজন পকেটমার মিলে এ অপকর্ম চালায়।

আর এ সকল অপকর্মের আড়ালে রয়েছে বৈদ্যের উঠতি যুবতী আরজু ও মুসলিমা। স্বয়ং মা তাদের কে ব্যবহার করে দিন দুপুরে উল্লেখিত এলাকায় গাঁজার এ জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। গাঁজা বিক্রির পাশাপাশি সে লালন করছে একাধিক পকেটমার ও মোবাইল চোর। এসব পকেট মারের মধ্যে রয়েছে এহছান,খালেক ও ধলু। বৈদ্যের স্ত্রী স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে। তাদের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্ছার হয়ে ও কোন সুরাহা পাচ্ছেনা। স্থানীয় কিশোরেরা দিন দিন গাঁজার মহাল মুখী হয়ে পড়েছে। এলাকাবাসী একাধিকবার স্থানীয় প্রশাসনে অভিযোগ দাখিল করেছে। কিন্তু সচুতুর রওশন আরা টাকার বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে। এলাকায় যে কোন মুহুর্তে অভিযান পরিচালিত হলে গাঁজার মহাল সহ রাগব বোয়ালদের ধরতে উধর্্বতন প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

Post a Comment

0 Comments