Advertisement

আদালতে ৫০ লাখ টাকার ইয়াবা ধ্বংস

মোবারক উদ্দিন নয়ন

কক্সবাজার আদালত প্রাঙ্গনে অর্ধকোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। ২৮ ডিসেম্বর দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহেদুল করিমের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো ধ্বংস করা হয়। এসময় কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়া, টেকনাফ থানার সেকেন্ড অফিসার
নীলু বড়ুয়া জিআরও নিকুঞ্জ উপস্থিত ছিলেন।। উলেস্নখ্য গত ২মাসে টেকনাফ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ১৭৬৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর বিপরীতে মামলা করা হয় ৬টি।

Post a Comment

0 Comments