Advertisement

মহেশখালীতে দিনদুপুরে ৩ লক্ষ টাকা ছিনতাই : আহত ১

বার্তা পরিবেশক:
মহেশখালীতে দিনদুপুরে সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেট দিয়ে মোবাইল কোম্পানী রবির মাতারবাড়ীর ডি এস আর কে ব্যাপক মারধর ও জখম করে তার কাছে রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৮ই সেপ্টেম্বর উপজেলার মাতারবাড়ী সড়কের দাড়াখাল নামক ব্রীজের উপরে। 
ঘটনার বিবরণ ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, ১৮ই সেপ্টম্বর বিকাল ৪.৩০
 মিনিটের সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের হোছেন আহমদের পুত্র মোবাইল কোম্পানী রবির ডি এস আর মোঃ ফারুক মাতারবাড়ী জনতা বাজার সড়কের দাড়াখাল নামক ব্রীজের উপর পৌছলে ডাকাত সর্দার বজল আহমদ প্রকাশ বজইল্যা, রায়হান, ফরিদুল আলম, কালাবজা, সোনাইয়া ডাকাত ও জয়সেন বড়ুয়ার নেতৃত্বে একদল সস্ত্রাসী ডাকাত রাস্তায় ব্যারিকেট দিয়ে তার মোটর সাইকেলের অস্ত্রের মুখে গতিরোধ করে তাকে ব্যাপক মারধর ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে তার কাছে রক্ষিত রবি মোবাইল কোম্পানীর নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল সেট ও স্বর্ণের চেইন  ছিনিয়ে নিয়ে যায়।   এ সময় তার আর্ত চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে উক্ত সন্ত্রাসীরা ফাকা গুলি বর্ষণ করতে করতে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত ফারুককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় ডাক্তারের কাছে আশংকা জনক অবস্থায় নিয়ে যায়। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে। 
উল্লেখ্য যে গত ৩ সেপ্টেম্বর এখই মোবাইল কোম্পানী রবির কালারমারছড়া ডি এস আর কে কালারমারছড়া বাজারের মধ্যে সন্ত্রাসীরা ডাকাতি করে নগদ ১লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে মহেশখালী থানায় মামলা হয়েছে যার মামলা নং ৩ তারিখ ৫/৯/২০১১ উক্ত মামলায় এখনো কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় এরকম কর্মকান্ড পুনরায় হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করে।

Post a Comment

0 Comments