কালাম আজাদ:
কক্সবাজার-চট্রগ্রাম সড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় সড়ক দূর্র্ঘটনায় এল জি আর ডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পুত্র ফাহিমুর রহমান সায়েম নিহত হয়েছে। আহত হয়েছে এনটিভির ভিডিও এডিটর এনামুল হক, রাশেল, নিহত সায়েমের মামা শহিদুল্লাহ মহসিন এবং গোলাম হাসেন । আহতরা আশংকা জনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ভেন্ডিবাজার এলাকায় এ মমান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঢাকাসহ সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানাযায়, সায়েম নিজে চালিয়ে প্রাইভেট গাড়ীতে করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া পথে ভেন্ডিবাজার এলাকায় বৃষ্টির মুখোমুখি হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । সাথে সাথে গাড়ীতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও চকরিয়া দমকল বাহিনীর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্থাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এলজিআরডি প্রতিমন্ত্রীর এক মাত্র ছেলে ফাহিমুর রহমান সায়েমকে মৃত বলে ঘোষণা করে। এই দূর্ঘটনায় আহত এন টিভির ভিডিও এডিটর এনামুল হক, রাশেল, নিহত সায়েমের মামা শহিদুল্লাহ মহসিন এবং গোলাম চকরিয়া হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে মঙ্গলবার রাত ১ টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে কক্সবাজার সদর সার্কেল (এএসপি) মোঃ খালেকুজ্জামান জানিয়েছেন। এদিকে দূর্ঘটনার খবর শুনে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারি, এসপি সেলিম মোঃ জাহাঙ্গীর, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, ওসি মোঃ ফরহাদ, জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, চকরিয়া প্রেসক−াবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দরা হাসপাতালে এক নজর দেখতে যায়।

0 Comments