শিষ্টাচার বর্জিত আচারণ হামলা, মামলা ও প্রাণনাশ, পত্রিকা অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন উখিয়া-টেকনাফের সেই সরকার দলীয় আলোচিত সমালোচিত এমপি
আবদুর রহমান বদি। একই সাথে তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল মোস্তফা খান ও পরিচালনা সম্পাদক জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কক্সবাজার পৌরসভার দলীয় মেয়র প্রার্থী আলহাজ রুহুল আমিন সিকদারকেও চিরতরে শেষ করে দেওয়ার হুমকি ধমকি দিচ্ছেন। ফলে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকসহ কর্মরত সকল কর্মকর্তা কর্মচারি।
এ
ব্যাপারে বুধবার কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হয়েছে। বাদি দৈনিক কক্সবাজারবাণীর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আমানুল হক বাবুল কর্তৃক দায়েরকৃত উক্ত ডায়েরিটি হুবুহু ছাপানো হল-
আমি নিম্নস্বাক্ষরকারী জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক হই। সত্য প্রকাশের দূরন্ত সাহস শ্লোগানে প্রকাশিত আমাদের দৈনিকটি প্রতিনিয়ত বলছে মাটি ও
মানুষের কথা। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক জনাব, ফরিদুল মোস্তফা খান অত্র জেলার একজন সাহসী ও বস্তুনিষ্ট সাংবাদিকতার পথিকৃত। অন্যায় অবিচার ও দেশদ্রোহী কর্মকান্ড তিনি কখনোই প্রশ্রয় দেন না। সদা লিখেন সত্য কথা।
তাঁর সম্পাদনায় প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণীতে ইতিপূর্বে সীমান্তের ইয়াবা,অস্ত্র, সন্ত্রাস, চোরাচালান ও সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর আলো হত্যার বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ প্রকাশিত “১৯ সেপ্টেম্বর’ ২০১১ সালের লিড” খুনের নায়করা অদৃশ্য-ফুর্তিতে এমপি বদি” শিরোনামে একটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হলে আক্রান্ত একটি পক্ষ ক্ষুব্ধ ও ইর্ষান্বিত হয়ে পড়েন। ফলে তারা আমাদের পত্রিকা ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েন। এই অবস্থায় গত কয়েক দিন ধরে আমাদের পত্রিকা অফিস ও ভারপ্রাপ্ত সম্পাদক মহোদয়ের বাসার আশে পাশে অজ্ঞাত কিছু সন্দেহ জনক লোকজন ঘুরাঘুরি করছে। মাঝে মধ্যে নানান রকম অজ্ঞাত নাম্বার থেকে হুমকি ধমকি আসছে। জানা গেছে, ক্ষমতাধর একজন আক্রান্ত ব্যক্তি ও তার নিজস্ব কিছু লোকজন সম্প্রতি আমাদের পত্রিকার ব্যাপক ক্ষতিসাধন, ভারপ্রাপ্ত সম্পাদক, পরিচালনা সম্পাদক ও অন্যান্য পদের দায়িত্বশীলদের বিরুদ্ধে সাজানো মামলা কিংবা প্রাণনাশ অথবা অন্য যেভাবেই হোক ক্ষতিকরার নিমিত্তে গোপন বৈঠক করেছেন। সেখানে কিছু পতিতা শ্রেণীর অজ্ঞাত ভাড়া করা মহিলার অংশ গ্রহণ ছিল। উদ্ধুত পরিস্থিতিতে আমাদের সন্দেহ হচ্ছে, অজ্ঞাত উক্ত চক্র যে কোন সময় দৈনিক কক্সবাজারবাণী অফিসে হামলা, ভারপ্রাপ্ত সম্পাদকসহ কর্মরত কাউকে অপহরন, হত্যা, মারধর কিংবা কোন নাটকীয় মামলা দিয়ে হয়রানী করতে পারে।
উল্লেখ্য, অদৃশ্য উক্ত চক্রের প্রধান হোতা সুক্ষভাবে নিজের ব্যাপক ক্ষমতা ও অর্থ দিয়ে গা আড়ালে রেখে আমাদের পত্রিকা, ভারপ্রাপ্ত সম্পাদকসহ কর্মরত কাউকে হত্যা করে লাশ ঘুম করে ফেলার সম্ভাবনা ও রয়েছে।
এদিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রে নগ্ন হস্তক্ষেপের বিষয়টির খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠেন জেলায় কর্মরত সাংবাদিক সমাজ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খোদ সরকারি দল আওয়ামী লীগের জেলা উপজেলা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির অনেক ডাকসাইটে নেতা। ক্ষোভ প্রকাশ করেছেন, জেলার রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন, অঙ্গসংগঠন, ব্যবসায়ি, সুশীল সমাজ, মানবাধিকর ও সংস্কৃতি সংগঠনের নেতারা। সাধারণ পাঠকরা ফোনে রাতভর কক্সবাজারবাণী পরিবারের প্রতি একাত্মতা ঘোষণা করেন।

0 Comments