Advertisement

ঈদগাঁও ভোমরিয়া ঘোনা থেকে এক বনদস্যু আটক

মোহাম্মদ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলা ভোমরিয়া ঘোনাস্থ কৃষি প্লটে টহল দেওয়া অবস্থায় গাছ কাটার শব্দ শুনে গোপনে ভোমরিয়া ঘোনা বিটের বিট কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে বন প্রহরী জামাল ভূইয়া ও আবদুর রউফ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে মোস্তাক (২২) নামের এক বনদস্যুকে আটক করেছে। সে ভাদিতলা আলী আহম্মদের পুত্র বলে জানা গেছে। আটক কালে তার কাছে একটি ধারালো গেদু দা পাওয়া যায় এবং আটককৃতকে কোর্টে হাজির করা হয়। উল্লেখ্য গত ১২ তারিখ জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারো নানা অপকর্ম  মূলক কাজ কর্মে জড়িত হয়ে দ্বিতীয়বারের মত তাকে আটক করা হয়েছে বলে বীট কর্মকর্তা সূত্রে জানা যায়।

Post a Comment

0 Comments