Advertisement

রোজা রেখে ভুলে বিস্কুট খেয়ে ফেলাকে কেন্দ্র করে...

রোজা রেখে ভুলে বিস্কুট খেয়ে ফেলাকে কেন্দ্র করে মহেশখালীতে স্কুল শিক্ষক সহ ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মহেশখালী হোয়ানকের কেরুনতলী বাজারে । 
অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল ৬ আগষ্ট সকাল ১০ টায় কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণী কক্ষে স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট বিতরনের সময়  ৩য় শ্রেনীর ছাত্র রোজা রেখে ভুলে বিস্কুট খেয়ে ফেলাকে কেন্দ্র করে রোজা ভঙ্গের কারন নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটি হয়। উক্ত ছাত্রের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আপোষ মিমাংসা হয়। 
জানা গেছে, স্কুল ছুটির পর প্রধান শিক্ষক মোহাম্মদ রশিদ সহযোগি শিক্ষকদের নিয়ে বাড়ি ফেরার পথে   কেরুনতলী বাজারে পৌছলে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কবির আহমদের পুত্র ২২ মামলার পলাতক আসামী সন্ত্রাসী আহসান উল্লাহ আক্রমণ করে ।  এ সময় কেরুনতলী সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রশিদ ও সহকারী শিক্ষক মোক্তার আহমদ মোস্তফা কামাল কে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় কেরুততলী বাজারের লোকজন এগিয়ে এসে শিক্ষকদেরকে সন্ত্রাসীদের কবল হতে উদ্ধার করে। আহতদেরকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments