কুটনৈতিকদের সম্মানে আয়োজিত জাতীয় পাটির ইফতার মাহফিল রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়েছিল। শুক্রবার রাজধানী হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আমেরিকা, ব্রিটেন, চীন, ভারতসহ ২১টি দেশের রাষ্ট্রদূতসহ সরকারদলীয় আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির প্রথম সারির বেশ কয়েকজন নেতা অংশ নেন।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টাম-লীর সদস্য আমীর হোসন আমু, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও হুইপ আ স ম ফিরোজ।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর নাসির, বরকতুল্লাহ বুলু প্রমুখ।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও উপস্থিত ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর, প্রেসিডিয়াম সদস্য ও বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, বেগম রওশন এরশাদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এ সময় সব দলের নেতারাই একে অপরের কুশল বিনিময় করেন।

0 Comments