এ এম ওমর আলী,চকরিয়া: প্রেমিক যুগল মোটরসাইকেল যোগে ডুলাহাজারা বঙ্গবন্ধু
সাফারি পার্ক থেকে ভ্রমন করে আসার পথে দুর্ঘটনায় আহত হয় প্রেমিকা। পরে
এলাকাবাসীর সহযোগিতায় থানা পুলিশকে সোপর্দ করলে বিয়ে পড়িয়ে দেয়া হয়
থানায়। গতকাল সোমবার বিকেলে চকরিয়া থানায় সম্পন্ন হয় এ বিয়ে।
জানাগেছে, চকরিয়া
উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার বশির আহমদের কন্যা জন্নাতুল বকেয়া মানিক(১৫) ও চকরিয়া পৌরসভার করাইয়া ঘোনা গ্রামের মৃতশফির পুত্র হারুন আল রশিদের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত রবিবার তারা দুজনই চুপিসারে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে মোটর সাইকেল যোগে ভ্রমন করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে তারা বাড়ি ফিরছিল তারা, কিন্তু চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় পৌছলে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় এলাকার কতিপয় যুবক তাদের চিনতে পেরে থানা পুলিশকে খবর দেয়। চকরিয়া থানার এ এস আই আবদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গিয়ে প্রেমিক যুগলকে নিয়ে আনেন থানায়। অবশেষে গতকাল সোমবার উভয়পক্ষের অভিভাবকের সম্মতিক্রমে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

0 Comments