Advertisement

খেলাধুলা


সাকিব কৃতিত্বে জয় কলকাতার

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পুনে ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১৬ খেলায় ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা। 
২২ মে পুনেতেই শীর্ষ দল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে খেলবে কলকাতা। সেই ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। হেরে যাওয়া দলটি ফাইনালে খেলতে আরেকটু সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের জিততে হবে এলিমিনেটর ম্যাচে জেতা দলের বিপক্ষে। 
ম্যাচ সেরা সাকিব চার নম্বরে ব্যাট করতে নেমে খেলেন ৪২ রানের ঝকঝকে ইনিংস। তার ৩০ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। 
ব্যাটিং শেষে সাকিব বলেন, “এখানে ব্যাট করা বেশ কঠিন। বল ব্যাটে বেশ দেরিতে আসে। শট খেলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বলের জন্য অপেক্ষা করতে হয়। এর জন্য আমি প্রস্তুত ছিলাম, সেকারণেই ভালো খেলতে পেরেছি।” 
বল হাতে আরো উজ্জ্বল টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই অলরাউন্ডার। ৪ ওভারে ১৮ রানে তুলে নেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও অনুস্তুপ মজুমদারের উইকেট দুটি। 
আইন লঙ্ঘন এবং নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শুক্রবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা রাইট রাইডার্সের মালিক শহরুখ খানের ওপর সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে বেশ চাপে রয়েছেন এই বলিউড তারকা। 
বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে না খেলানো এবং ম্যাচে কৌশল কাজে না লাগায় ও ভুল সিদ্ধান্ত নেয়ায় চাপে ছিলেন পুনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। দলের মালিক সুব্রত রায় পরিস্কার করেই বলেছেন, অধিনায়ক-খেলোয়াড় হিসেবে তার দলে এটাই গাঙ্গুলীর শেষ মৌসুম। সেদিক থেকে আইপিএলে নিজের শেষ ইনিংসে ব্যর্থই হয়েছেন তিনি। সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেয়ার আগে ৮ বলে করেন ৫ রান। তার বিদায়েই ম্যাচ থেকে পিছিয়ে পড়ে পুনে। 
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শনিবার ৪ উইকেটে ১৩৬ রান করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১০২ রানেই থেমে যায় পুনের ইনিংস। 
লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে রবিন উথাপ্পার (৮) বিদায়ে শুরুতেই ধাক্কা খায় পুনে। দ্বিতীয় উইকেটে মাইকেল ক্লার্কের (১৩) সঙ্গে জেসি রাইডারের (২২) ৪০ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দলটি। 
ইউসুফ পাঠানের জোড়া আঘাতের পর সাকিব গাঙ্গুলীকে ফিরিয়ে দিলে ৫১/১ থেকে পুনে পরিণত হয় ৬২/৪-এ। এই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত অনুস্তুপের ১৭ ও ক্যালাম ফার্গুসনের ১২ রানের সুবাদে একশ পেরোয় দলটি। 
এর আগে ব্যাট করতে নেমে ৪০ রানেই অধিনায়ক গৌতম গম্ভীর (১০) ও জ্যাক ক্যালিস (১৩) বিদায় নিলে কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। 
তৃতীয় উইকেটে ৭ ওভার ৪ বলে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন সাকিব। দলীয় ১০৭ রানে ম্যাককালাম ও ১১৭ রানে সাকিবের বিদায়ের পর বেশিদূর এগোয়নি কলকাতার ইনিংস। 
১৮ রানে ২ উইকেট নিয়ে পুনের সেরা বোলার ওয়েইন পার্নেল। 
আইপিএলে নিজের প্রথম আসরটা বেঞ্চে বসেই কাটাতে হল পুনের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ. 

মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্ট
প্রত্যাশিত জয় দিয়ে রানিং চ্যাম্পিয়ন দেশবিদেশ-এর যাত্রা শুরম্ন ঃ ইলেকট্রনিক মিডিয়ার হার ক্রীড়া প্রতিবেদক 
প্রত্যাশিত জয় কুঁড়িয়ে মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরম্ন করেছে রানিং চ্যাম্পিয়ন দৈনিক আজকের দেশবিদেশ। ১৬ জানুয়ারি বিকেলে কক্সবাজার বীরশ্রষ্ঠ রম্নহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আজকের দেশবিদেশ ১-০ গোলে শক্তিধর ইলেকট্রনিক মিডিয়া একাদশকে হারিয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে দূরপালস্নার তীব্র শটে ১৪নং জার্সিধারী স্ট্রাইকার আমান উলস্নাহ জয়সূচক গোলটি করেন। নিজেদের প্রথম ম্যাচে জয় কুঁড়িয়ে দৈনিক আজকের দেশবিদেশ পৌঁছে গেছে কাঙ্খিত সেমিতে। প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমণে ঠাসা দু'দলের ম্যাচ গোল শূন্য ড্র ছিল। এ অর্ধে আজকের দেশবিদেশের চাইতে ইলেকট্রনিক মিডিয়ার খেলোয়াড়রা অপেৰাকৃত ভাল খেলে। দ্বিতীয়ার্ধে জয় পেতে মরিয়া দেশবিদেশ বেশ কটি গোল করার মতো পরিকল্পিত আক্রমণ শানায়। তবে এৰেত্রে গোল মিসের মহড়া দেয় অভিজ্ঞ দু'স্ট্রাইকার এম.আর মাহবুব ও দীপক শর্মা দীপু। তবে দু'স্ট্রাইকারের ব্যর্থতার চাইতে ইলেকট্রনিক মিডিয়ার অধিনায়ক গোলরৰক জাফর চমৎকার নৈপুণ্যে দেখিয়ে প্রতিপৰের দু'টি নিশ্চিত গোলের সুযোগ নস্যাত করে দেন। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৬ মিনিট আগে মিডফিল্ডার আমান দূরপালস্নার শটে গোল করে উলস্নাসে ফেটে পড়েন। শেষ দিকে সমতা আনার মতো ইলেকট্রনিক মিডিয়া দু'টি আক্রমণ শানালেও ডিফেন্ডার শফি, বেদার ভেসত্দে দেন। 
দু'দলের খেলোয়াড় তালিকা ঃ 
দৈনিক আজকের দেশবিদেশ ঃ আয়ুব, দীপক শর্মা দীপু, এম.আর মাহবুব (অধিনায়ক), এম.বেদারম্নল আলম, শফি উলস্নাহ শফি, সুমন, জুয়েল, কাসেম, প্রশানত্দ, বেলাল, নেছার, পটল, ইকরাম চৌধুরী টিপু, ভুট্টু, মুর্শেদ। 
ইলেকট্রনিক মিডিয়া একাদশ ঃ জাফর (অধিনায়ক) ইউনুস, গোলাম আযম, সরওয়ার আযম মানিক, এম.আর খোকন, ফরিদুল আলম শাহীন, বাবু, জালাল, জসিম, জসিম-২, মামুন, আলম, বাবর, মোঃ সেলিম, বাবু, কামরম্নল মিন্টু।

কক্সবাজারে মিডিয়া কাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু

কক্সবাজারে শুরু হয়েছে মিডিয়া কাপ ফুটবল টূর্ণামেন্ট। রোববার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জয়নুল বারী। এ সময় পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টূর্ণামেন্টে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে স্থানীয় দৈনিক ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দৈনিক কক্সবাজারকে ১-০ গোলে পরাজিত করে দৈনিক আপনকন্ঠ।
টেকনাফে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুণর্ামেন্টে পূর্ব পানখালী অল ষ্টার কোয়ার্টার ফাইনালে 
আমিনুল ইসলাম
টেকনাফ আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুণর্ামেন্ট ১১-১২ ইং এর ২য় রাউন্ডের ৫ম খেলায় পশ্চিম পানখালী মায়ের দোয়া ক্রিকেট একাদশ ও পূর্ব পানখালী অল ষ্টার ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পূর্ব পানখালী অল ষ্টার ক্রিকেট একাদশ ৩ উইকেটে প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
জানা যায় ১৪ জানুয়ারী সকাল ১০ টায় ্#৮২০৬;হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত হাইস্কুল মাঠে প্রথমে টসে জিতে পশ্চিম পানখালী মায়ের দোয়া ক্রিকেট একাদশ ব্যাটিংয়ের সিদ্ধানত্দ নিয়ে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৮ রান করে। প্রতিপক্ষ দল জয়ের লৰ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের লৰ্যে পৌছে যায়।
এতে পূর্ব পানখালী অল ষ্টার ক্রিকেট একাদশ ৩ উইকেটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে । ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পরাজিত দলের খেলোয়াড় জসিম উদ্দিন। ১৫ জানুয়ারী হ্নীলা মৌলভীবাজার ক্রিকেট একাদশ বনাম মোছনী পাড়া ক্রিকেট একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।