Advertisement

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে ২ রোহিঙ্গা মাদক চোরাকারবারী নিহত, আহত ২ বিজিবি সদস্য !!

মোঃ শাহীন, নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘুমধুম ইউনিয়নে বিজিবির সাথে গুলিবিনিময়ে ২ রোহিঙ্গা চোরাকারবারী নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ভোরের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রুর সূর্যখালী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঐ এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা একটি শুটারগান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এতে ২ বিজিবি সদস্য আহত হয়। নিহতরা হল মোহাম্মদ ইয়াসিন (৩০) ও মোঃ হোসেন আলী (২২)। এরা দুজন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের আইসি ইমন চৌধুরী। বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে, কর্ণেল আলী হায়দার আজাদ ও নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন ভোরে তুমব্রু সীমান্তের সূর্যখালী ঘোনা (চেয়ারম্যান ব্রিজ) এলাকায় বিজিবির একটি টহল দল পোঁছলে সেখানে চোরাকারবারীরা বাঁধা দেয়। পরে বিজিবি র সাথে চোরাকারীদের গুলিবিনিময়ে ২ রোহিঙ্গা চোরাকারবারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে নিহতদের লাশ কক্সবাজার সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতদের কাছ থেকে বিজিবি ৪০ হাজার পিস ইয়াবা একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে নিহত দুজন বিজিবি উপর গুলি বর্ষণকারী মামলার এজহারভুক্ত আসামি। ঘটনার পর তুমব্রু সীমান্তে বিজেপি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আহত ২ বিজিবি সদস্যকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Post a Comment

0 Comments