বিনোদন ডেস্ক :
শাকিব খান-অপু বিশ্বাস। চলচ্চিত্রের পর্দায় তাদের জুটি সফলতা পেলেও বাস্তব জীবনে জুটি হিসেবে ব্যর্থ। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়।জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু বিশ্বাস। এর পর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শুধু
তাই নয়, অপুকে ডিভোর্স লেটার পাঠান শাকিব। তারপর দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি ধর্মীয় ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছেন। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তার মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা।বছর খানেক আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, শাকিব খানকে বিয়ে করার পর থেকে তিনি ইসলাম ধর্ম পালন করেছেন। ধর্মীয় নিয়ম মেনে তিনি নামাজ পড়েছেন, রেখেছেন রোজাও। কিন্তু সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া তথ্যে তিনি নিজেকে হিন্দু দাবি করেছেন। যেটা আগের দেওয়া মন্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তাহলে
এখন আবার কেন নিজেকে হিন্দু দাবি করছেন অপু বিশ্বাস? জবাব দিলেন তিনি
নিজেই। একটি রেডিও স্টেশনের লাইভে এসে অপু বিশ্বাস বলেন, আমি নামাজ পড়েছি,
রোজা রেখেছি; এগুলো সত্যি। কিন্তু আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি জন্ম
থেকে এখনও পর্যন্ত হিন্দু। আমার নাম অপু বিশ্বাস। আমার পাসপোর্ট,
পরিচয়পত্র সবখানেই এই নাম ও ধর্ম হিসেবে হিন্দু দেয়া আছে।
এই অভিনেত্রী বলেন, আমি নামাজ-রোজা করলেও কোরবানির সঙ্গে যুক্ত হইনি, এমনকি কখনো গরুর মাংসও খাইনি। কারণ আমি মনে প্রাণে সবসময় হিন্দু ছিলাম।অপু বিশ্বাস বলেন, আমি যেমন ক্যারিয়ারের জন্য শাকিবের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেনি, যদিও আমি বিশাল একটি কথা বলেছিলাম ধর্ম নিয়ে। এই ধর্মের সাথে লুকানো ছিল আমার সন্তান। কিন্তু আজকে মনে হচ্ছে, আমি যদি কালকে মারা যাই আপনারা আমাকে দাফন নাকি দাহ করবেন! সেই ভয় বা সংশয় থেকে আজকে এই সত্যতা বলে দিলাম, আমাকে দাহ করা হবে, দাফন নয়! অপু বিশ্বাস হিন্দু হলে নিজের একমাত্র পুত্র আব্রাম খান জয়কে বড় করবেন ইসলাম ধর্মের রীতিতে। এই প্রসঙ্গে তিনি বলেন, ওর নাম আব্রাম খান জয়। আর ওর সমস্ত কাগজপত্রে ধর্ম ইসলাম দেয়া আছে।

0 Comments