আব্দুল মালেক, রামু:
কক্সবাজারের
রামু উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০১৯ বিকাল চারটায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলকে শক্তিশালী
রশিদনগর ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে ৩-২ গোলের
ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।নির্দিষ্ট সময়ের খেলা
১-১ গোলে সমতা হলে খেলা গড়াই ট্রাইবেকারে।সেখানে রশিদ নগর ইউনিয়ন ৩-২
গোলের ব্যবধানে জয় লাভ করে।বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০১৯ বিকাল চারটায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলকে শক্তিশালী
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল সরওয়ার কাজল।সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রণয় চাকমা।
প্রধান অতিথি বলেন- বাংলাদেশের ফুটবলের বিকাশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।দেশের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এখান থেকে উঠে আসা ফুটবলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে জনাব প্রণয় চাকমা বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে হবে।আধুনিক ফুটবলের বিকাশে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের বিকাশ সাধন করতেই এই টুর্নামেন্টের আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন, সহকারী কমিশনার ভূমি চাই থোয়াইহলা চৌধুরী,রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম মিজানুর রহমান,রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক,ফতেখাঁরকুল ইউ পি চেয়ারম্যান ফরিদুল আলম,রাজারকুল ইউ পি চেয়ারম্যান মুফিজুর রহমান, সাবেক কৃতি ফুটবলার রাজু বড়ুয়া,সুবীর বড়ুয়া,ব্রাদার্স ইউনিয়ন রামুর সভাপতি নবু আলম,রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রামুর সাবেক কৃতি ফুটবলারবৃন্দ।খেলার শুরুতে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।উদ্বোধনী খেলায় খুনিয়া পালং ইউনিয়ন ফুটবল একাদশ রাজারকুল ইউনিয়ন ফুটবল একাদশকে ৩ -০ গোলের ব্যবধানে পরাজিত করে খুনিয়াপালং ইউনিয়ন জয় লাভ করে।খেলা পরিচালনা করেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুবীর বড়ুয়া বুলু,সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিল্টন বড়ুয়া, কামরুল আহসান ।চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ওমর ফারুক মাসুম। রামু উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে রামুর এগার ইউনিয়নের ফুটবল দল অংশ নেই।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এই টুর্নামেন্ট সফল করতে যারা পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানান। বিজয়ী এবং বিজিত দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিজয়ী ও বিজিত দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


0 Comments