Advertisement

শালবন, জাদিমুরা ও নয়াপাড়া ক্যাম্পে ৯দিন পর এনজিও কার্যক্রম শুরু

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ উপজেলার শালবন, জাদিমুরা ও নায়পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ত্রান ও সব ধরনের সেবা কার্যক্রম ২৩ আগস্ট থেকে দীর্ঘ ৯ দিন বন্ধ থাকার পর রোববার ১ সেপ্টেম্বর থেকে এনজিও এবং অন্যান্যদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বিষয়টি ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন (উপ সচিব) সিবিএন-কে নিশ্চিত করেছেন। গত ২২ আগস্ট
যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের পর ২৪, ২৬ ও ২৭ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে মূলত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ছিলো। এ ঘটনার পর রোহিঙ্গা শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠী মুখোমুখি অবস্থান নিয়েছিলো। মারমুখী হয়ে উঠেছিলো উভয় পক্ষ। এনিয়ে সাধারণ লোকজন চরম আতংকের মধ্যে ছিলো। যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের প্রধান আসামি নুর মোহাম্মদ বাহিনীর প্রধান নুর মোহাম্মদ রোববার ভোরে, একই মামলার আরো ২ জন আসামী ২৪ আগস্ট কথিত বন্ধুক যুদ্ধে নিহত হয়। এছাড়া গত ২৯ আগস্ট কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে একটি উচ্চ পদস্থ প্রতিনিধিদল ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে সেখানে আরো ৩ টি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন। তখন থেকে উত্তপ্ত পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করে। গত ২৮ আগস্ট থেকে কিছু কিছু সেবা কার্যক্রম শুরু হলেও তাছিল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন সিবিএন-কে আরো জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক ও আতংক কেটে গেছে। এনজিও গুলোও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে। ক্যাম্প গুলোতে কোন ধরনের আর প্রতিবন্ধকতা নেই।

Post a Comment

0 Comments