Advertisement

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডেঙ্গু বিষয়ে যথাযথ সর্তকতা অবলম্বন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
বুধবার সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির
বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। একই সাথে তিনি ডেঙ্গু রোগীদের যথাযথ সেবা দিতে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান।
তিনি পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী, জেলা আ’লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসাইনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments