বুধবার দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে রক্ত নিয়ে ব্যবসা করা হয় প্রকাশ্যে।
হাসপাতালের ওষুধ কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। টাকা হাতিয়ে নেওয়া হয় প্রবেশপত্রের নামে। টেন্ডারবাজি ও সিন্ডিকেটে জড়িয়ে পড়েছেন হাসপাতালের কর্মচারীরা। এখানে চিকিৎসা না করে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় বেসরকারি হাসপাতালে।
কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক দীপক শর্মা দীপু, আনোয়ার ইকবাল, এ কে কবির আহমদ, আনোয়ার হাসান, মো. আলম, সামশুল আলম, মো. গিয়াস উদ্দিন, মো. জয়নাল, মহিবুল ইসলাম, হাজি মো. ইয়াহিয়া, জহিরুল ইসলাম, শাহাবুদ্দিন, জয়নাল আবেদিন প্রমুখ।
অতিসত্বর হাসপাতালের অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয় কর্মসূচিতে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

0 Comments