Advertisement

কলেজ ছাত্রীকে ধর্ষণের পর বিয়ে করে রক্ষাপেল ধর্ষক

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : প্রেমের সম্পর্কে কলেজ ছাত্রীকে ধর্ষণের সময় এলাকাবাসী আপত্তিকর অবস্থায় ধর্ষককে আটকের পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোর্পদ করেছেন।
অবশেষে উভয়পক্ষের অভিভাবকদের সম্মতিক্রমে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে রেহাই পেয়েছে ধর্ষক সাদ্দাম মিয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের পিতৃহীন কন্যা ও কলেজ
পড়–য়া ছাত্রীর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মুকুল মিয়ার পুত্র সাদ্দাম মিয়ার।
সোমবার রাতে প্রেমের সম্পর্কে কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক প্রেমিকাকে ধর্ষণ করে সাদ্দাম। এসময় স্থানীয়রা আপত্তিকর অবস্থায় উভয়কে (প্রেমিক যুবগল) আটক করে মারধর করে আটক করে রাখে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের কাছে আটককৃত সাদ্দামকে সোর্পদ করে। পরবর্তীতে চেয়ারম্যান উভয় পক্ষের অভিভাবকদের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ওইদিন (মঙ্গলবার) রাতে ইউনিয়ন পরিষদে বসে থানা পুলিশের উপস্থিতিতে প্রেমিক যুগলের বিয়ে দেন। বিয়ের সময় উভয়পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিয়ে শেষে ওইদিন রাতেই সাদ্দাম তার নববধূকে বাড়িতে নিয়ে যায়।

Post a Comment

0 Comments