Advertisement

ফ্রান্সে চলছে চকোলেটের তৈরি পোশাকের ফ্যাশন শো!

ফ্রান্সে চলছে জমকালো চকোলেটের তৈরি পোশাকের ফ্যাশন শো! ২৩ তম স্যালন দ্যু চকোলেটের অংশ হিসেবেই বসছে এই আসর। যার পর্দা নামবে পহেলা নভেম্বর।
এবারের আয়োজনে অংশ নিয়েছেন ৬০ দেশের পাঁচ শতাধীক ডিজাইনার ও ব্যবসা প্রতিষ্ঠান। ফ্যাশন দুনিয়ায় ঝা চকচকে র‌্যম্পে বেশ ক’বছর ধরে যুক্ত হয়েছে চকোলেটের তৈরি পোশাক। আন্তর্জাতিক চকোলেট মেলা স্যালন
দ্যু এ আসরে এবারও মধ্যেমনি ছিল সেসব আভরণের ফ্যাশন শো। তবে পোশাক বানালেই তো হবে না। সেসব টেকসই আর আরামদায়ক করে বানানোই ছিল ডিজাইনারদের মূল চ্যালেঞ্জ।
চকোলেটের পোশাকের ডিজাইনার জেফরি ক্যাগনিস বলেন, প্রথম বারের মত স্যালন দ্যু চকোলেটে সাদা চকোলেটের ব্যবহার হচ্ছে। আর পোশাকটিও বেশ নজরকারা।
চকোলেটের পোশাক তৈরির জন্য একসাথে কাজ করেছেন ডিজাইনার ও সেফের একটি দল।
কলম্বিয়ার ডিজাইনার মারিয়া লুইসা বলেন, আমার পোশাকের নকশায় ডার্ক চকোলেটকে ফুটিয়ে তুলতে চেয়েছি। পাশাপাশি ব্যবহার করা হয়েছে ঐতিহ্যগত বুনুন পদ্ধতি।
ফরাসি বাণিজ্য মন্ত্রনালয়ের তত্ত¡াবধানে গেল ২৩ বছর ধরে পেরিসে বসছে এই আসর। শুক্রবার শুরু হওয়া আন্তর্জাতিক এই চকলেট মেলা শেষ হবে আগামী বুধবার। ফ্যান্স ভয়েজ

Post a Comment

0 Comments