Advertisement

রোহিঙ্গা সংকটে ভারত ও বাংলাদেশের দৃষ্টি আলাদা : সৈয়দ মোয়াজ্জেম আলী

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী রোহিঙ্গা সংকটে ভারত ও বাংলাদেশের দৃষ্টি আলাদা এমন মন্তব্য করে বলেছেন, ভারতের চেয়ে রোহিঙ্গা নিয়ে আমাদের সমস্যা ব্যাপক। অন্তত ১৫ গুণ বেশি।
বিবিসি বাংলাকে তিনি বলেন, মিয়ানমার রাখাইন প্রদেশের সাথে ভারতের সরাসরি কোন সীমান্ত নেই তাই এব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা। ভারত রোহিঙ্গাদের জাতীয় হুমকি হিসাবে চিহ্নিত করলেও বাংলাদেশ
তাদেরকে মানবিক দৃষ্টিতেই দেখছেন। ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা হলে সেটাকে কেছুতেই মেনে নেয়া হবে না।
দিল্লিতে (সেপ্টম্বর ৯) বিকেলে দিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্ সচিব জয় শঙ্করের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন বাংলাদেশের হাইকামিশনার সৈয়দ মোহাজ্জেম আলী। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় সে ব্যাপারে মিয়ানমারের উপর তাদের প্রভাব খাটাতে ভারতকে অনুরোধ জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচি’র বৈঠকের পর রোহিঙ্গাদের উপর মিয়ানমারের নির্যাতনের কথা উল্লেখ না হওয়ায় বাংলাদেশ যে হতাশ সেটাও উল্লেখ করেন তিনি।
বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হচ্ছে একটা সহজ কারণে। রাখাইন রাজ্যটা ভারতের সাথে সংযুক্ত নয় যদি সেটা হত তাহলে বাংলাদেশের মত তাদেরও একই পরিণতি হত।
রোহিঙ্গারা দু’দেশের জন্য হুমকি কি না এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে ৬০ ভাগ রোহিঙ্গা শিশু,বৃদ্ধা ও মহিলা তারা অসম্ভব দুর্দশার মধ্যে আছেন,তাহলে কিভাবে বুঝব তারা সন্ত্রাসী? হ্যা, ভারতের হাইকোর্ট যেটা বলেছে সেটা আরেক দেশের রাষ্ট্রদূত হিসাবে কিছু বলা আমার ঠিক নয়। তবে গত কিছুদিন আগে ভারত থেকে কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এমন টা যদি হয় তাহলে আমরা তা মেনে নেব না।

তিনি বলেন, বাস্তবতাটা আপনাকে মানতে হবে যে কোন ডিপোটেশন হয় সেটা দুদেশের মধ্যে হয়। যে দেশ তাদের পাঠাচ্ছে আর যারা তাদের গ্রহণ করছে। ভারতে থেকে পাঠোনো রোহিঙ্গাদেও নিতে মিয়ানমার যদি রাজি হয় ভালো কথা কিন্তু এখানে তৃতীয় কারো ভূমিকা থাকতে পারে না। ভারত তাদের কয়েক হাজার রোহিঙ্গাদের নিয়ে কি করবে এটা তাদের ব্যাপার কিন্তু এটা বুঝতে হবে আমাদের সমস্যাটা ব্যাপক। ভারতের তুলনায় ১৫ গুণ বেশি।

Post a Comment

0 Comments