পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতাঃ
কক্সবাজারের পেকুয়ায় সড়কের লাখ লাখ ইট ও উপকরণ লোপাটের চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের মোটাংকের তহবিল গঠনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিলখালীতে। জানা যায়, পরপর ৩-৩বার নির্বাচিত শিলখালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুল হোছাইন। আর তার শাসনামলেই চুরি, লোপাট ও পাঁচারের শিকার হয় জেলার পেকুয়া উপকুলীয় অঞ্চলের প্রথম সড়ক পথপরিক্রমা হিসাবে পরিচিত বারবাকিয়া-শিলখালী-হারবাং সংযোগ ঐতিহ্যবাহি (মোবারেকা এভিনিউ) সড়কের লাখ লাখ ইট ও নানা উপকরণ। সম্প্রতি স্থানীয় ক্ষমতাসীন আওয়ামীলীগ এঘটনায় ৩-৩বার নির্বাচিত শিলখালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুল হোছাইন ও তার দলীয় লোকজন এবং নিকটাত্মীয়দের সংশ্লিষ্টতার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতূমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, চেয়ারম্যান-দূদক, বিভাগীয় কমিশনার-চট্টগ্রাম, জেলা প্রশাসক-কক্সবাজার বরাবরে লিখিত অভিযোগ জানিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বারবাকিয়া-শিলখালী-হারবাং সংযোগ ঐতিহ্যবাহি (মোবারেকা এভিনিউ) সড়কের দ্রুত পূণঃসংষ্কার উদ্যোগ দাবী করেন। একপর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ সরেজমিন তদন্তে দায়িত্ব দেয়া হয় পেকুয়া থানাকে। থানার ও.সি সড়কের ইট চুরি লোপাট তদন্তে দায়িত্ব অর্পন করেন জাহিদ আনোয়ার নামের থানার এক এস.আইকে। এদিকে, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে এস আই জাহিদ আনোয়ার দু’দফা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হোছাইনকেই দায়ী করেন। অপরদিকে, পুলিশের দু’দফা তদন্তে আতংকিত হয়ে উঠে সড়কের লাখ লাখ ইট চুরি, লোপাটে জড়িতরা। পরে, বারবাকিয়া-শিলখালী-হারবাং সংযোগ ঐতিহ্যবাহি (মোবারেকা এভিনিউ) সড়কের লাখ লাখ ইট ও নানা উপকরণ চুরি লোপাটে জড়িতরা ওই ঘটনা ধামাচাপা মোকাবেলায় দফায় দফায় গোপন বৈঠকে মিলিত হয়ে মোটাংকের ফান্ড গঠনের উদ্যোগ নেন। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের তদন্তে ইট চুরি লোপাটে উঠে আসাদের জনপ্রতি ১হাজার ও স্বচ্ছল অভিযুক্তদের কাছ থেকে নির্দিষ্ট হারে মোটাংকের অর্থ নিয়ে গঠন করা হয়েছে তহবিল। নাম প্রকাশে অনিচ্ছুক ১৫/২০জন লোক এ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, গঠিত ফান্ডের মোটাংকের টাকা ছিটিয়েই হয়তো সড়কের লাখ লাখ ইট চুরির চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপার প্রস্তুতি নিয়েছে শিলখালী ইউপি চেয়ারম্যান।

0 Comments