Advertisement

লোহাগাড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২, আহত ৩০

জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সদর আধুনগর খাসমহল এলাকায় গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় কক্সবাজারমুখী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল ও পথচারীে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত এভঙ ৩০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া
গেছে। নিহতরা হলেন মোটরসাকেল আরোহী লোহাগাড়া সদর সরকার পাড়ার আব্দুল আলমের পুত্র মো: ইলিয়াছ(২৫) প্রকাশ গুরা মিয়া ও চকরিয়া উত্তর হারবাং পর মহুরী পাড়ার নুরুল আমীনের পুত্র মো: সাহেদ(২৭)। গুরোতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী লোহাগাড়া সদর সাতগরিয়া পাড়ার মো: অাবু সালেহ(৩০), টেকনাফের রিদওয়ান(১২), মো: হোসেন(৩০), সমদ(৩৬), রাবেয়া (৩৭)। অন্যান্য আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
সরেজমিন পরিদর্শনে প্রত্যক্ষদর্শী খোরশেদ বলেন, কক্সবাজার মূখী(কক্সবাজার জ-১১-০২২০) বাসটি নিংন্ত্রন হারিয়ে চট্টগ্রাম মূখী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল(চট্ট মেট্রো-ল ১৩-৬৬৫২) আরোহী ও ২ জন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন পথচারি নিহত হয়। হাসপাতালে নেওয়া পথে মোটরসাইকেল আরোহী ইলিয়াছ মারা যায়। বাস খাদে পড়ে বাসের প্রায় যাত্রী আহত হয়। তিনি আরো বলেন, বাসটি দ্রুত গতি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে যায়। বাসের যাত্রী হোসেন বলেন, তারা টেকনাফ থেকে মাইজভান্ডার শরীফ গিয়েছিল। টেকনাফে ফেরার পথে ড্রাইভার গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় স্কীকার হয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। দূর্ঘটনা হওয়ার সাথে সাথে ড্রাইভার পালতক রয়েছে। ঘটনাসস্থলে বাসটি খাদে পড়ে যায় ও মোটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশঘটনাস্থল পরিদর্শন করেন। দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাসটি তাদের হেফাজতে নিয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসে এর লিডার মো: ছাবের আহমদ বলেন,  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন।
দোহাজারি হাইোয়ে পুলিশের এস আই নাছির উদ্দিন বলেন, দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যান এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে কলে জানান।

Post a Comment

0 Comments