বার্তা পরিবেশক
কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সহ সভাপতি, কক্সবাজার সাহিত্য একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক, বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ছড়াকার, জহির ইসলামকে মিথ্যা মামলা পত্যাহারসহ অবিলম্বে মুক্তিদাবী করেছেন সিএসএস’র নেতৃবৃন্দ। সংবাদমাধ্যম মারফত এক বিবৃতিতে দাবী করা হয়েছে একটি মিথ্যা মামলার আসামী হিসেবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আটক করেছে। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার তারাবিহ নামাজ শেষে স্থানীয় খবর বিতানে সংবাদপত্র ক্রয় করার সময় সদর মডেল থানার
পুলিশ তাকে বিনা ওয়ারেন্টে আটক করে। বিবৃতিতে দাবী করা হয়, খুরুশকুল তেতৈয়া গ্রামের জমি সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে মডেল থানায় দায়েরকৃত একটি মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়। কিন্তু কক্সবাজার মডেল থানার পুলিশ আসল ঘটনা যাচাই না করেই পুলিশ টাকার লোভে তাকে আসামী হিসেবে আটক করেছে। বিবৃতিতে আরও দাবী করা হয়, যে মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে সে সময় তিনি বাহারছড়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করলেই হয়তো বেরিয়ে আসতো ঘটনার আসল রহস্য। এদিকে উক্ত মিথ্যা ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকাবাসী মিমাংসা করার প্রয়াস চালালেও এই ফাঁকে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জহিরকে আটক করেছে। অথচ উক্ত জমি সংক্রান্ত ঘটনায় জহিরের পিতা কর্তৃক দায়েরকৃত একটি মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু পুলিশ তাদেরকে রহস্যজনক কারণে আটক করছে না।
জহির শুধু একজন ছড়াকার নয় তিনি সর্বপ্রথম ‘খুরুস্কুলের ইতিহাস’ প্রবক্তা। ইতোমধ্যে তাঁর খুরুস্কুলের ইতিহাসের দ্বিতীয় সংস্করণও প্রকাশিত হয়েছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সে দৈনিক বাঁকখালীর শিশু সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এরআগেও দৈনিক সৈকতসহ বিভিন্ন পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে বিভাগীয় সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালন করেন। অবিলম্ব তাঁর মুক্তি দাবী করে বিবৃতি প্রদান করেছেন (সিএসএস) এর সভাপতি আজাদ মনসুর, সিনিয়র সহ-সভাপতি শ.ম গফুর, সহ-সভাপতি সোয়েব সাঈদ, সাধারণ সম্পাদক আহসান সুমন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হিরু, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ তুহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ সৈয়দ নুর, দপ্তর সম্পাদক মোহাম্মদ নোবেল। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যদের মধ্যে সিনিয়র সদস্য দৈনিক সাগরদেশের ভারপ্রাপ্ত মোস্তফা সরওয়ার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, তানভীরুল ইসলাম সোহেল, আরাফাতুল মজিদ। সদস্যদের মধ্যে যথাক্রমে, নুরুল আমিন হেলালী, সাহেদ ইমরান মিজান, মফিজুল ইসলাম মফি, এ.কে রাসেল চৌধুরী, ফিরোজ উদ্দিন খোকা, বাবুল মিয়া মাহমুদ, মোহাম্মদ আবদুল আলীম।


0 Comments