রামু প্রতিনিধি
মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী কক্সবাজার জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের কীর্তিমান পুরুষ ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে দেশ গঠনে বলিষ্ট ভূমিকা পালন করেছেন। তাঁর মতো বিরল প্রতিভার অধিকারীর নেতা শূণ্যতায় ভুগছে কক্সবাজার জেলা। মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র জীবন আদর্শকে ধারণ করে, আগামীর জাতীয় নেতৃত্বে কক্সবাজার জেলাকে এগিয়ে নিতে হবে। গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকালে রামুতে অধ্যক্ষ আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির
বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধূরী এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, কক্সবাজারের শ্র্রেষ্ট সমাজ সেবক, সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদুত, বিশিষ্ট আওয়ামীগ নেতা ও কক্সবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র স্মরণ সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবুল কালাম, অফিসার ইসচার্জ (ওসি) অপেলা রাজু নাহা, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামীলীগ নেতা এড. মমতাজ আহমদ, এড. রনজিত দাশ, ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর বড় ছেলে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
জেলা আওয়ামীলীগ নেতা আবুল হোসেন কোম্পানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, মরহুমের মেয়ে জেলা আওয়ামীলীগ নেতা নাজনিন সরওয়ার কাবেরী, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, প্রবীণ আওয়ামীলীগ নেতা গোলাম কবির মেম্বার, সৈয়দ আহমদ কালু, আওয়ামীলীগ নেতা তপন বড়–য়া, নুরুল আমিন মাষ্টার, হানিফ বিন নজির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এড. সিরাজ উদ্দিন, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীর হিমু, রিয়াজউল আলম, নীতিশ বড়–য়া, জুনায়েদ বিল্পব,নুরুল হক চৌধুরী, ফিরোজ, রাসেদ আলী প্রমুখ।
রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে অনুষ্টিত স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত, মরহুমের স্ত্রী রওশন সরওয়ারের সুস্থতা কামনা ও পরিবার পরিজনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক। সকালে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত মৃত্যু বার্ষিকীতে রামু উপজেলার ১১টি ইউনিয়নসহ কক্সবাজার সদর, খুরুস্কুল, ঈদগাাঁও, চৌফলদন্ডি এলাকার রাজনৈতিক, সামাজিক,ক্রীড়া, সাংস্কৃতিক ও ওলামায়েকেরাম বৃন্দ উপস্থিত ছিলেন।


0 Comments