তাহেরা আক্তার মিলি,টেকনাফটেকনাফে রাজারছড়া এলাকায় পানের বরজ বসতবাড়ি ও বাগান ভাংচুরের ঘটনা ঘটেছে। এনিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল ৩১ জুলাই সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়ার গ্রামের মকতুল হোসনের পুত্র মাওঃ ছৈয়দ কাসেম(০১৬৮৮৮৭৭৫৪২)জানান- সকাল ১০ টার দিকে স্থানীয় দালাল ইসমাইলসহ রাজারছড়া বনবিট অফিসার মিজানুর রহমান স্টাফসহ গিয়ে বদিউল আলমের পুত্র মোঃ আয়াছ, আবুল কাসেমের পুত্র আবু তাহের, মকতুল হোসনের পুত্র ছৈয়দ আহম্মদ, মৃত নজির আহমদের পুত্র মোঃ সিরাজের পানের বরজ এবং মৃত মোঃ শরীফের পুত্র শহর মুল্লুকের বসতবাড়ি নির্দয়ভাবে ভাংচুর করেন। পান বরজ ও বসতবাড়ির মালিকগণ দাবী করেছেন- তারা পাশ্ববর্তী সমতল ভূমিতে বিগত ৩৬ বছর ধরে পানের বরজ লাগিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। হঠাৎ করে তাদের আয়ের উৎস পানের বরজ ভাংচুর করায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা আরো দাবী করেন- রাজারছড়া বিট অফিসার তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা দাবী করেছিলেন। তা না দেওয়ায় শুধু তাদের পানের বরজ ও বসতবাড়ি ভাংচুর করেছেন। যারা দাবীমত টাকা দিয়েছে তাদের পানের বরজ ও বসতবাড়ি ভাংচুর করা হয়নি। উক্ত দালাল ইসমাইল বিট অফিসারের যোগসাজসে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনসহ বিভিন্ন অপর্কম চালিয়ে আসছে। এনিয়ে ইতিপূর্বে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজারছড়া বনবিট অফিসার মিজানুর রহমান বলেন- উক্ত স্থানে ৪০ হেক্টর জমিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বাগান করার উদ্যোগ নিয়ে তাদেরকে ৩ মাস আগে পানের বরজ এবং বসতবাড়ি সরিয়ে নিতে বলা হয়েছিল। যাতে তাদের ক্ষতি না হয়। চাঁদা দাবীর কথাও সত্য নয়।

0 Comments