ইব্রাহীম খলিল, ঈদগড়
কক্্সবাজার রামুর ঈদগড়ে এলাকার অতি সাধারণ, নিরীহ, সহজ-সরল, শান্তি প্রিয় কিছু ব্যক্তিদের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার মিথ্যা চাঁদা বাজী মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, ঈদগড় ধুমছাকাটা এলাকার মৃত হাজ্বী আবদুল হাশিমের পুত্র নুরুল ইসলাম বলি একই এলাকার মৃত
আলতাজ আহাম্মদের পুত্র ছৈয়দ আলম, হেলাল উদ্দিন মৃত আবুল হাশিমের পুত্র নুরুল আজিম বলি, পুত্র মোহাম্মদ বাহাদুর এবং কক্্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের নাইক্ষংদিয়া এলাকার মোহাম্মদ কালুর পুত্র গুরা মিয়া প্রকাশ গুরাইয়ার বিরুদ্ধে কক্্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ১ম (রামু )আদালত বরাবরে উক্ত মিথ্যা চাঁদাবাজী মামলাটি রুজু করে গত ২৩ জুন। মামলাটির বিবরণে লিখা হয়েছে নুরুল ইসলাম বলি তাহার বসত বাড়ী নির্মাণের জন্য লোহার রড, ইট, বালি ও অন্যান্য সরঞ্জামাদি আনিলে উপরোল্লিখিত ব্যাক্তিগণ ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে, পকেটে থাকা ২০ হাজার টাকা, ৫ হাজার টাকা দামের একটি নকিয়া মোবাইল চিনিয়ে নেয়, ৩০০ টাকার ষ্টাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেওয়া, হত্যার হুমকিসহ আরো নানা বিষয়াদি নিয়ে যে অভিযোগ খানা লিখা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও রূপকথার গল্প। অভিযুক্ত ছৈয়দ আলম এ প্রতিবেদক কে জানান নুরুল ইসলাম বলি সহ তাহার আত্বীয় স্বজন ইতি পূর্বে আমার ভিটা-বাড়ী জবর দখল, নানা ভাবে মামলায় জড়ানোর হুমকি, হত্যার হুমকি দিলে আমি রামু থানায় একটি জিডি (সাধারণ ডাইরী) লিপিবদ্ধ করি বিগত ১০ জুন। যাহার নং ৪২৩। এই ডাইরী দায়েরের পরিপ্রেক্ষিতে উক্ত নুরুল ইসলাম বলি গত ২৩ জুন আমি সহ অন্যান্যদের বিরুদ্ধে উল্লেখিত মিথ্যা মামলাটি দায়ের করে। আমি পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের জনগণের কাছে আকুল আবেদন জানাচ্ছি সঠিক তদন্তপূর্বক উক্ত মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হউক। এ ব্যাপারে নুরুল ইসলাম বলি জানান, উল্লেখিত ব্যক্তিগণ আমাকে নানা হুমকি সহ আমার নিকট চাঁদা দাবী করে। তাই উক্ত মামলাটি দায়ের করি। এই নিয়ে বর্তমানে ধুমাছকাটা এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকার সাধারণ জনগণ এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

0 Comments