এম এ আহাদ শাহীন
সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদেও ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের।
চার সিটির ১১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১১৬টির ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৭৪টি ওয়ার্ডেই সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১৮ দলের প্রার্থীরা। অন্যদিকে, ৩৭টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী।
১৮ দলের কাউন্সিলরদের মধ্যে বিএনপির রয়েছে ৬৮ জন ও জামায়াতের ৬ জন। রাজশাহী, খুলনা ও বরিশালে একটি করে ও সিলেটের ৩ ওয়ার্ডে জামায়াতে ইসলামের ৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির শুধুমাত্র একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বরিশালে। চার সিটির বাকী ১১টি ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রাজশাহী থেকে মুহিব্বুল আরেফিন জানান : ৩০টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৯টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত ৬ জন, বিএনপি সমর্থিত ১৮ জন, জামায়াত সমর্থিত একজন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, ৫ নম্বর ওয়ার্ডে মো. কামরুজ্জামান (টিউবওয়েল), ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান (মোরগ), ২১ নম্বর ওয়ার্ডে নিজামউল আযীম (টিউবওয়েল), ২২ নম্বর ওয়ার্ডে আবদুল হামিদ সরকার (হাতি), ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী (হাতি) ও ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী (হাতি)।
বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মনসুর রহমান (আপেল), ২ নম্বর ওয়ার্ডে মাহবুব সাঈদ টুকু (মোরগ), ৪ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন (হাতি), ৭ নম্বর ওয়ার্ডে সোহরাব হোসেন (বাস), ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু (টিউবওয়েল), ১২ নম্বর ওয়ার্ডে সেলিম শেখ (মোরগ), ১৩ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম মিলু (মোরগ), ১৪ নম্বর ওয়ার্ডে মো. টুটুল, ১৫ নম্বরে আবদুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে মনজুর হোসেন (হাতি), ১৮ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টিটো (হাতি), ২০ নম্বর ওয়ার্ডে মুস্তাক হোসেন রতন (হাতি), ২৫ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম পল্টু, ২৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব (মোরগ), ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু (হাতি) ও ২৯ নম্বর ওয়ার্ডে শাজাহান আলী (টিউবওয়েল)।
৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত আবদুস সামাদ বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রাথীরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিব (বৈদ্যুতিক পাখা), ৯ নম্বর ওয়ার্ডে একেএম রাশেদুল হাসান (টিউবওয়েল), ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার (হাতি) ও ২৬ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ মোল্লা (বৈদ্যুতিক পাখা)।

0 Comments