ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র সহ মোহাম্মদ তারেক (৩৫) নামের এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশের দাবি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ইসলামাবাদের ডুলাফকিরের মাজার সংলগ্ন এলাকায় পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে এ
ডাকাত আহত হয়। আটক মোহাম্মদ তারেক মিয়ানমারের মংড়–র আবুল হোসেনের পুত্র এবং রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বসবাস করে থাকে। এসময় উদ্ধার করা হয়েছে, একটি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ ও অন্যান্য ডাকাতির সরঞ্জাম।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতির কালে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুর কাদের এর নেতৃতে¦ পুলিশ ঘটনাস্থল যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ডাকাত তারেককে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করা হবে।

0 Comments