Advertisement

টেকনাফ সীমান্তে কাটা তাঁরের বেড়া নেই অপ্রতিরোধ্য চোরাচালান ও রোহিঙ্গা প্রবেশ

নিজস্ব প্রতিবেদক
কাঁটা তারের সীমানা প্রাচীর না থাকায় টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছেনা। শুধু তাই নয়, সীমান্ত জুড়ে চোরাচালান অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
বিজিবি ও কোস্টগার্ড আপ্রাণ চেষ্টা করেও তা কোন অবস্থায় প্রতিহত করতে পারছেনা, বরং বছরের পর বছর ধরে টেকনাফে এই সমস্যাটি প্রকট আকার ধারণেই রয়ে গেছে। এই অবস্থায় সীমান্তের অগণিত মানুষের প্রাণের দাবি এখন, মিয়ানমারের মত আমাদের দেশেও কাঁটাতারের বেঁড়া দেয়া হোক। না হয় শুধু শুধু পাহারা দিয়ে কোন মতেই চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকা সম্ভব হবেনা। কারণ বাংলাদেশ মিয়ানমার মধ্যবর্তী ছোট একটি নাফ নদী দু’দেশের ভূগৌলিক সীমানা নির্ধারণ করে দিলেও উভয় দেশের জেলেরা নাফ নদীতে নৌকা ও ট্রলার নিয়ে  মাছ ধরে হরদম। ফলে ইদানিং লক্ষ করা যাচ্ছে জেলে বেশে অনেক মিয়ানমার নাগরিক বাংলাদেশে ঢুকার চেষ্টায় লিপ্ত রয়েছে।  সীমান্ত রক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা যে একেবারে বাংলাদেশে ঢুকে পড়ছেনা তা নয়, সময় সুযোগ বুঝে অনেকেই ঢুকে পড়ছে বাংলাদেশে। ফলে চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নের একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কাঁটাতারের সীমানা প্রাচীর।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত উপজেলা টেকনাফের এই পাড় বাংলাদেশে কাঁটাতারের বেড়া না থাকলেও ওপার মিয়ানমারে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের ভূ-খন্ড নিয়ন্ত্রণে রেখেছে সেদেশের সরকার। কিন্তু দূর্ভাগ্য অতি প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা সেই কাজটি করতে পারিনি বলেই টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

0 Comments