প্রেস বিজ্ঞপ্তি
চকরিয়া উপজেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মগবাজারস্থ সোনালী রাইচ মিলের মালিক ফজলুল করিম শাররীকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে তাকে
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চকরিয়ার জমজম হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের (ইউসিসি) ভর্তি করা হয়েছে। এদিকে তার অসুস্থতার খবরে আশু রোগমুক্তির জন্য সমবেদনা জানিয়েছে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন ও কেন্দ্রীয় ফার্টিলাইজার এসোসিয়েশনের পক্ষে কক্সবাজার জেলা সভাপতি সিরাজুল হক ও চকরিয়া উপজেলা ফার্টিলাইজার এসোসিয়শনের সকল সদস্যদের পক্ষে সহসভাপতি সাইফুল কাদের সোহেল।

0 Comments