Advertisement

নাইক্ষ্যংছড়ি এলজিইডির দেড় কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা : টেন্ডারে ব্যাপক অনিয়ম


কক্সবাজার নিউজ ডট কম
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রায় দেড় কোটি টাকার তিনটি উন্নয়ন কাজ ভাগ-বাটোয়ারা করে
নিয়েছেন স্থানীয় ও জেলার কয়েকজন প্রভাবশালী ঠিকাদার । সূত্রে জানা যায়,-গত ১৬ ফেব্র“য়ারী তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ নিমার্ণ কাজের দরপত্র গ্রহণের শেষ দিন ছিল । অভিয়োগে জানা যায়, নাইক্ষ্যংছড়ির এলজিইডির আহবানকৃত ০৩/১১-১২ ইং অর্থ বছরের দরপত্রে মধ্যে প্যাকেজ নং ২৪১, গয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের সিডিউল বিক্রি করা হয় ৫টি । এর মধ্যে স্থানীয় তিনজন ঠিকাদারকে এলজিইডি অফিসের হিসাব রক্ষক ও কিছু প্রভাবশালী ঠিকাদার সু-কৌশলে দরপত্রে অংশ গ্রহণ করতে দেয়নি বলে ভোক্তভোগীদের অভিযোগে জানা যায় । এছাড়া রাঙ্গাঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিমার্ণ কাজের দরপত্রে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয় বলে অভিযোগে জানা যায় । উক্ত কাজে মাত্র তিনটি দরপত্র দাখিল করা হয় । যার ১টি ৫% নিু দর ছিল ,কিন্তু দরপত্র কমিটির সামনে ঠিকাদার এই দরপত্রটি কেটেঁ ৫% উর্ধ্ব দর লিখে দেয় নিয়ম বর্হি ভূত ভাবে ,এতে সরকারের ৫লক্ষ টাকার ক্ষতি সাধন ঘটে । এছাড়া বাকি ২টি দরপত্রে ও ১০% ও ১৫ % উর্দ্ব দর এ দরপত্র দাখিল করে এলজিইডি অফিস ও প্রভাবশালী এ  ঠিকাদারের নামে । প্রাপ্ত অভিযোগে জানা যায়,-গয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ৫% নিু দরে একটি মাত্র দরপত্র দাখিল করে । যাহা সরকারী ক্রয় নীতিমালা অনুসারে গ্রহন যোগ্য নয় । এছাড়া আরেকটি দরপত্রে খালি খাম ও পে -অর্ডার ছাড়া দাখিল করে উক্ত কাজটি ভাগিয়ে নেয়েছেন বলে অভিযোগে জানা যায় । অভিযোগে প্রকাশ,- নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),এলজিইডি/ইউ ই /না/ছড়ি/বি.বান/২০১২/৩৫ এর স্মারক মূলে ০৩/২০১১-১২দরপত্র দেয় উল্লেখিত দরপত্র এ তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবণ নির্মাণ এর জন্য প্রতিটি ভবণ ৪৭লক্ষ উনচল্লিশ হাজার করে ১কোটি ৪২ লক্ষ ১৭ হাজার টাকার উন্নয়ন কাজের জন্য দরপত্র আহবান করা হয় । উল্লেখিত উন্নয়ন কাজ গুলো উপজেলা প্রকৌশলী সহ এলজিইডি অফিসের একাউন্টে, কয়েকজন কর্মচারীসহ ও কিছু সংখ্যক বান্দরবান জেলাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠিকাদার ভাগ-বাটোয়ারায় জড়িত রয়েছেন বলে অভিযোগে জানা যায় ।  স্থানীয় ঠিকাদাররা পূণঃ টেন্ডার পূর্বক সঠিক ঠিকাদার নির্বাচন এবং সরকারী অর্থ অপচয় রোধ করার আহবান জানিয়েছেন । এ ব্যাপারে নাইক্ষ্যছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী জামির হোসেন জানান ,-তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না । এছাড়া এই দরপত্রটি গোপণে একটি পত্রিকায় দরপত্রের বিজ্ঞাপন দেয়, খুব কম সময় হাতে রেখে । যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা নয় ,সে পত্রিকায় এই বিজ্ঞাপনটি প্রকাশ করে বলে ঠিকাদারদের অভিযোগে জানা যায় ।

Post a Comment

0 Comments