Advertisement

অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সুরাজপুর-মানিকপুরে শিশুর মৃত্যু নিয়ে ধুম্রজাল


এম. রায়হান চৌধুরী
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সৎ মা কর্তৃক শিশু হত্যার অভিযোগটি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যাকান্ড! মৃত্যুর ৩দিনেও ঘটনার ক্লু খোঁজে না পাওয়ায় এনিয়ে পরিবার ও এলাবাসীর মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার সুরজাপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর পাড়া এলাকার এমইউপি শামশুল আলমের শিশু সন্তান আবদুল জায়েদ (৬) ও পরিবারের অপরাপর ৩শিশুকে তার ১ম স্ত্রী রোজিনা বেগম ভিটামিন বি-কমপ্লেক্স সেবন করায়। এর পরপরই ২য় স্ত্রী ফরমুজা বেগমের শিশু জায়েদ মূমুর্ষ হয়ে পড়ে। এতে পরিবারের লোকজন ওই শিশুকে তাৎক্ষণিক চকরিয়ার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনের কাছে জানতে চাইলে শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবী করে পুলিশকে লিখিত বক্তব্য দেয়। পরদিন ৮মার্চ সকাল ৯টার দিকে শিশুর মৃতদেহ জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করে। সূত্রমতে, গতকাল শুক্রবার (৯মার্চ) স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক ও এডভোকেট বাচ্চুর উপস্থিতিতে চকরিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নিকট সৎ মা রোজিনা কর্তৃক শিশুদের ভিটামিন বি কমপ্লেক্স সেবনকালে পরিকল্পিতভাবে বিষযুক্ত দ্রব্য মিশিয়ে খাওয়ানোর ঘটনা ঘটাতে পারে বলে শিশুর মা ফরমুজা বেগম অলিখিত অভিযোগ করেন। অন্যদিকে শিশুর পিতা এমইউপি শামশুল আলমের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে সঠিক কোন কিছু বলতে পারছিনা, কারণ ওই শিশুটিকে রোজিনা বেগমই নিজ সন্তানের মতো লালন-পালন করতো বলে জানান। তবে এ ঘটনার পুলিশী তদন্তের মাধ্যমে মূল রহস্য উৎঘাটিত হতে পারে বলে সচেতন এলাকাবাসীর মন্তব্য।

Post a Comment

0 Comments