ছোট্ট শিশু মেঘ। বয়স পাঁচ কিংবা পাঁচের একটু বেশি। মায়াময় মিষ্টি চেহারা। বুদ্ধিদীপ্ত দুটি চোখ, সেই চোখে চঞ্চলতার আভাস। মা মেহেরুন রুনির সঙ্গে দৌড়ে দৌড়ে নানির ইন্দিরা রোডের বাসার ৪ তলায় ওঠা, আবার নেমে যাওয়া ছিলো তার নিত্যদিনের খেলা। আবার কখনো বাবা সাগর সরওয়ারকে রিকশায় রেখেই দৌড় নানির বাসার দিকে। নানির ফ্ল্যাটের আশপাশের বাসার বাচ্চাগুলোর সঙ্গে বন্ধুত্ব, খেলাধুলা। সব সময় ব্যাস্ত, প্রাণশক্তিতে ভরা একটি শিশু। মাহীন সরওয়ার মেঘ নামের এই শিশুটি গতকাল রাতের কোনো একসময় হারিয়েছে তার প্রিয় মা-বাবাকে। বাবা সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মা রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। আজ সকালে মা-বাবাকে রক্তাক্ত অবস্থায় শোয়ার ঘরে দেখে সে নিজেই নানিকে ফোন করেছে। তার নানি নুরুন নাহার মির্জা বলেন, ‘মেঘ আজ সকাল ৭টার দিকে আমাকে ফোন করে বলে, মা-বাবা মরে গেছে।’ তখন কি সে একবারও ভাবতে পেরেছে, সে কী হারিয়েছে? সেটা ভাবার মতো বয়স কি তার হয়েছে? খবর পেয়ে সকালে সবাই যখন সাগর-রুনি
দম্পতির বাসায় ভিড় করেন, তখন মেঘ অনেকটাই শান্ত হয়ে তাকিয়ে ছিলো। পরে তাকে সেখান থেকে সরিয়ে আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। এটিএন বাংলা মেঘের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন তৈরি
করেছে। মেঘ তাদেরকে বলেছে, তাদের (দুর্বৃত্তদের) হাতে ছুরি ছিলো, পিস্তল ছিলো। আমাকে গুলি করতে চেয়েছিলো। এই সাংবাদিক দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছেন। গতরাতের কোনো একসময় সাগর-রুনি দম্পতি খুন হন বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ জানায়, সাগর-রুনি দম্পতির ছেলে মেঘ গতকাল স্কুল থেকে পিকনিকে যায়। সে ক্লাস থাকায় আগেই নিজের ঘরে ঘুমিয়ে ছিলো। সকালে ঘুম থেকে উঠে সে মা-বাবার শোয়ার ঘরে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে নানিকে খবর দেয়। মেঘের বাবা সাগর সরওয়ার গতরাত ১টা পর্যন্ত অফিস করেছেন। তিনি ১টার পর বাসায় ফেরেন। মা রুনির সকালে অফিস থাকায় তিনি সন্ধ্যার পর থেকেই বাসায় ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাে র রহস্য উন্মোচন করা হবে। কী কারণে তাদের খুন করা হয়েছে, তা নিয়ে তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে।

0 Comments