Advertisement

কালের কন্ঠ সম্মাননা পেলেন জেলার ৫ জন কৃতি শিক্ষক

প্রেস বিজ্ঞপ্তি
সারা দেশের ন্যায় কক্সবাজারে গতকাল (১০ জানুয়ারী) উৎসব মূখর পরিবেশে জাতীয় দৈনিক কালের কন্ঠ'র দ্বিতীয় প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়েছে। কালের কন্ঠ'র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার শহরের প্রধান সড়কের গ্রীণ ভ্যালী কমপ্লেক্সের কালের কন্ঠ কাযর্ালয় থেকে একটি বণর্াঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কক্সবাজার

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কেক কেটে শুরু করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার ৫ জন কৃতি শিক্ষকের সংবর্ধণা অনুষ্ঠান। সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মোসতাক আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা পরিচালক আলহাজ্ব এম, এম সিরাজুল ইসলাম, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস রেবা চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সমকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার আবু তাহের।
কালের কন্ঠের কৃতি শিক্ষকদের সংবর্ধনা সভার বক্তারা বলেছেন, সমাজকে নাড়া দেয়ার জন্য একটি সংবাদ পত্রের ভুমিকা হতে পারে অনন্য সাধারণ। আর এক্ষেত্রে কালের কন্ঠ অত্যন্ত মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা বলেন, তৃণ মূলের অবহেলিত শিক্ষকদের সম্মাননা দিয়ে কালের কন্ঠ যে উদাহরণ সৃষ্টি করেছে তা সংবাদপত্রের ইতিহাসে বিরল। কালের কন্ঠের এ ধারা অব্যাহত রাখার জন্য বক্তারা আহ্বান জানান। ২০১০ সালের ১০ জানুয়ারীতে আত্নপ্রকাশের পর কালের কন্ঠ গত বছরও কক্সবাজার জেলার ৫ জন কৃতি শিক্ষককে সংর্বির্ধত করেছিল। এবারের দ্বিতীয় প্রতিষ্টাবার্ষিকীতে কক্সবাজার জেলার যে ৫ জন কৃতি শিক্ষককে সম্মাননা জানানো হয়েছে তাঁরা হলেন যথাক্রমে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দে, চকরিয়ার বদরখালী কলোনীজেসন হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী গিয়াস উদ্দিন মোহাম্মদ আলমগীর, উখিয়ার রুমখা পালং গ্রামের অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক নিরোধ বরন বড়ুয়া, পেকুয়ার জমিদার বাড়ীর সন্তান ও পেকুয়া জি,এম,সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এ,এম, এম শাহজাহান ও কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল করিম।
অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষকরা তাঁদের পুরনো স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন। তাঁদের কয়েকজন শিক্ষক বলেন, ছাত্র ও শিক্ষকতা জীবনে অনেক পুরষ্কার পেয়েছি তবে সেরা পুরষ্কার হচ্ছে দৈনিক কালের কন্ঠের প্রদত্ত এই পুরষ্কারটি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫ জন কৃতি শিক্ষককে কালের কন্ঠের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর মোসতাক আহমদ। কালের কন্ঠ'র কক্সবাজার অফিস প্রধান ও সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের কন্ঠ-শুভ সংঘ কক্সবাজারের সভাপতি বিপ্লব কান্তি দে এবং কোরান তেলওয়াত করেন শুভ সংঘ কক্সবাজারের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। কালের কন্ঠ'র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও ৫ জন কৃতি শিক্ষককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাথর্ী ও শুভ সংঘের বন্ধূরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments