Advertisement

বান্দরবনে এবার ৬২ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে


বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান :
বান্দরবানে এবার ২০ তম জাতীয় টিকা দিবসে আগামী ৭ জানুয়ারি  ৬২ হাজার ৪৩৫ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া  ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলায় সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী, পরিবার কল্যাণ কর্মী ও স্বেচ্ছাসবীসহ প্রায় সাড়ে তিন হাজার লোকবল কাজ করবে। বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ তম জাতীয় টিকা দিবস সম্পর্কে অবহিত করার জন্য বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মং তে ঝ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মাহাবুবুর রহমান, ইউএনডিপি’র বান্দরবানের মেডিকেল অফিসার ডাঃ হামিদা বানু, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষক কর্মকর্তা সাচি চিং মারমা প্রমূখ।
সিভিল সার্জন ডাঃ মং তে ঝ জানান, ২০ তম জাতীয় টিকা দিবসে আগামী শনিবার (৭ জানুয়ারি প্রথম রাউন্ড এবং ১১ ফেব্রুয়ারি ২ রাউন্ডে ্এই টিকা খাওয়ানো হবে। তিনি জানান, বান্দরবানে মোট জনসংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ১৭৬ জন। এরমধ্যে ০ থেকে ৫ বছরের ৬২ হাজার ৪৩৫ শিশুকে পোলিও ডোজ, ১ থেকে ৫ বছরের ৫০ হাজার ৪৫৮ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। বান্দরবান জেলার শহর, উপজেলা ও দুর্গম অঞ্চলগুলোতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এজন্য ৮টি নির্ধারিত টিকা দান কেন্দ্র, ৭৪৪টি অস্থায়ী ক্যাম্প এবং ৭৫টি অতিরিক্ত ক্যাম্প থাকবে। এছাড়া ২৪টি ভ্রাম্যমাণ টিম জেলার বাস টার্মিনাল, হাসপাতাল, এতিমখানা, ফুটপাতসহ ভাসমান শিশুদের টিকা খাওয়ানোর জন্য দায়িত্ব পালন করবে। এ কাজে ৯০ জন সুপারভাইজর, ৮৫ জন পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), ১৫৬ জন স্বাস্থ্য সহকারী এবং ৩ হাজার ৬৭ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে।

Post a Comment

0 Comments