Advertisement

টেকনাফে সন্ত্রাসী কর্তৃক পিটিয়ে ড্রাইভার হত্যা

আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে সন্ত্রাসীরা  কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। সে টেকনাফ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মাষ্টার মৃত আবদুল হকের পুত্র। ১৩ জানুয়ারী মধ্যরাত সাড়ে ১১ টায় টেকনাফ পৌর এলাকার সীমান্ত কমপ্লেক্সের পার্শ্ববর্তী সড়ক সানুর আমগাছ তলা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহত বাবুল ড্রাইভারের ভাই শব্বির আহমদ জানান, কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারের বাড়ির সামনে মিয়ানমারের বাসিন্দা শাহপরীরদ্বীপে বসবাসকারী মৃত আবদুস সালামের পুত্র মৌঃ বশির একটি দালান বাড়ি নির্মাণ করছেন। দালান নির্মানের ইট, বালি, খোয়া, রড, সিমেন্টসহ ইত্যাদি সামগ্রী কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তার উঠানে জমা রাখে। দালান নির্মানের ইট, বালি, খোয়া, রড জমা রাখার ফলে কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারের এক পাশের ঘেরার বেড়া ভেঙ্গে যায়। উক্ত ঘেরার বেড়া নির্মান করে দেওয়ার জন্য মৌঃ বশিরকে বলে। ১২ জানুয়ারী কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারকে ঘেরার দেওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারকে শারীরিক নির্যাতন চালায় এবং তাকে জানে মেরে ফেলার হুমকী দিয়ে ছেড়ে দেয়। কিন্তু বাবুল ড্রাইভার পূনরায় ঘেরার নির্মান করে দেওয়ার কথা বললে ১৩ জানুয়ারী রাত সাড়ে ১১ টায় মৌঃ বশিররের নির্দেশে স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসী পৌরসভার ইসলামাবাদ এলাকার কাদির হোছেনের পুত্র রেজাউল করিম রেজা , পুরান পল্লান পাড়ার  নজির আহমদের পুত্র হেলাল উদ্দীন ও ডাঃ মাহমুদুল হকের পুত্র সাইফুল ইসলামসহ ৭/৮ জন কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারকে বাড়ি থেকে জোর পূর্বক ধরে নিয়ে যায়। এতে তার স্ত্রী বাধা প্রদান করলে তাকেও শ্লীতাহানী করে। এ সময় স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলেও ততক্ষনে সন্ত্রাসীরা কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর টেকনাফ পৌর এলাকার সীমান্ত কমপ্লেক্সের পার্শ্ববর্তী সড়ক সানুর আমগাছ তলা সড়কে কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারের মৃতদেহ পাওয়া যায়। এতে কবির আহমদ প্রকাশ বাবুল ড্রাইভারের মাথায়, হাতে, মূখমন্ডল, হাটু ও পায়ে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। 
এদিকে মৌঃ বশির ১৩ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১২ টায় বাবুল ড্রাইভারের নামে টেকনাফ থানায় মদ পান করে মাতলামি করছেন মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মাহাবুবুল হক।  
এছাড়া ১৪ জানুয়ারী সকালে টেকনাফ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Post a Comment

0 Comments