Advertisement

মাদক সম্রাজ্ঞী আউসার স্বামীর পদক : এই লজ্জা রাখি কোথায়?

নিজস্ব প্রতিবেদক
গত ২৭ জানুয়ারী'১২ জাতীয় শিৰা ব্যাবস্থাপনা একাডেমী (নায়েম) আয়োজিত "সম্মাননা পদক-২০১১" অনুষ্ঠানে কৌশলে সম্মাননা পদক নিয়েছে কক্সবাজারের কুখ্যাত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আউশা রাখাইনের কথিত স্বামী সাংবাদিক পরিচয়ী সেই বহুল বিতর্কিত ছৈয়দ মোহাম্মদ শাকিল। এক শ্রেণির পদক

ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সে নিজেকে কক্সবাজারের বিখ্যাত সাংবাদিকসহ নানা ছলচাতুরির মাধ্যমে এই সম্মাননা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কক্সবাজার থেকে রাজধানীর দূরত্ব থাকায় সেখানকার আয়োজকরা বহুল বিতর্কিত উক্ত কুখ্যাত শাকিলের ব্যাপারে জ্ঞাত না থাকার সুযোগে তাকে একটি সম্মাননা দিয়ে দেয়। ফলে নিজেকে ভাল লোক দাবি করার ইচ্ছায় উক্ত শাকিল সেই সম্মাননা পদকের ছবি নিয়ে গতকাল নগদ টাকার বিনিময়ে বিজ্ঞাপন আকারে স্থানীয় পত্রিকায় বড় করে ছবি ছাপানোর দৌড়-ঝাঁপ শুরম্ন করে কতিপয় দালাল মারফত। তার এই ছবি দেখে স্থানীয় পত্রিকায় কর্মরত অনেক সাংবাদিক বলাবলি করছেন, হায়রে পদক! এত নিচে নেমে যেতে পারে! যে শাকিলের বিরম্নদ্ধে কক্সবাজারের থানা ও আদালতে এত মামলা মোকদ্দমা সে কিভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কার নিতে পারে তা ভাবিয়ে তুলছে স্থানীয় সচেতন মহলকে। অন্য একটি সুত্র জানায়, এক শ্রেণির পদক ব্যবসায়ি রয়েছে, যারা কক্সবাজার থেকে বেছে বেছে অপরাধীদের টার্গেট করে মোটা অংকের বিনিময়ে রাজধানীতে নিয়ে গিয়ে বড় বড় মন্ত্রি-আমলাদের কাছ থেকে পদক নিয়ে দেয়। পরবর্তীতে এসব পদক গ্রহীতারা সেই ছবি বড় করে উপস্থাপন করে নিজেদের অপকর্মে ঢাল হিসেবে ব্যবহার করে। এ ব্যাপারে ইতোপূর্বে কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিকে জেলার এক প্রসিদ্ধ সাংবাদিক লিখেছিলেন, শুক্কুর ফকিরও পদক পায়। যোগ্যতা অভিজ্ঞতার দরকার নাই। শুধুই টাকার দরকার।
এদিকে কক্সবাজারের একজন কুখ্যাত সন্ত্রাসী কিভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রির হাত থেকে পুরস্কার পেলেন প্রশ্নের জবাবে গতকাল মুঠোফোনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ম্যাডাম তো রাজনীতি করেন। তাই বিভিন্ন অনুষ্ঠানে যান। এ সুযোগে অপরাধীরা তাঁর সঙ্গে কৌশলে ছবি তুললেও কেউ যদি এসব ছবি ব্যবহার করে অপকর্মে লিপ্ত থাকে, সেই খবর ম্যাডাম পেলে কিন্তু খবর আছে। কারণ এই ম্যাডাম কোন অপকর্ম বরদাসত্দ করেন না।

Post a Comment

0 Comments