Advertisement

আজ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট
দেশে আবারো বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। আজ ভোর ৫টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে বেশির ভাগ স্থানেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ বৃষ্টিপাতের কারণে পাকা আমন ধানসহ শীতকালীন শাক-সবজির ৰতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আমাদের খুলনা প্রতিনিধি জানান, খুলনার বিভিন্নস্থানে সকাল সাড়ে ৯টা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

ভোর ৫টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ছিল। খুলনা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, আকাশে সঞ্চালনশীল মেঘমালা থাকার কারণে আরো দুই-একদিন এ বৃষ্টিপাত থাকতে পারে। খুলনায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা আরো কমতে পারে। এর আগে সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে বিপুল পরিমাণ শাক-সবজির ৰেত নষ্ট হয়। যার প্রভাব পড়ে দেশের সবজির বাজারে। মুহূর্তের মধ্যেই বেড়ে যায় শাক-সবজির দাম। কৃষিবিদদের মতে, শীতে বৃষ্টি হলে ফসল উৎপাদনে ৰতি হয়। বিশেষ করে মাটির নিচে যেসব পণ্য উৎপাদিত হয় যেমন_ আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ফসলের উৎপাদন কম হবে। বৃষ্টি হলে বৃষ্টির পানি মাটিতে শুষে নেয়। মাটির শুষে নেয়া পানি ফসলের গায়ে লেগে উৎপাদিত ফসলে পঁচন ধরে। ডুমুরিয়া উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, বৃষ্টির কারণে আলুতে পাতাপোড়া রোগ, টমেটোতে পোকামাকড়ের আক্রমণ দেখা দেবে। এছাড়া বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বোরো ৰেতে দেখা দেবে শীতজনিত রোগ। গো-খাদ্যের তীব্র সংকটও দেখা দিতে পারে। এদিকে বৃষ্টির কারণে সকাল থেকে লোকজন ঘর থেকে বের হতে পড়ে নানা সমস্যায়। কেউ কেউ ছাতা নিয়ে কাজে বের হয়েছেন। এত কিছুর পরও এ বৃষ্টি শীতের পোশাক উৎপাদনকারীদের আশান্বিত করেছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে শীতের পোশাক ব্যবসায়ীরা প্রচুর ব্যবসা করলেও হঠাৎ করে নগরী স্বাভাবিক তাপমাত্রায় ফেরায় তারা হতাশ হয়ে পড়েছিলেন; কিন্তু এ গুঁড়িগুঁড়ি বৃষ্টি তাদের মনে আশা জাগিয়েছে। কারণ এ বৃষ্টির পর আবার শীত নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে_ আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদর্্রতা ছিল ৬৫%। আজ সুর্যাসত্দ যাবে ৫টা ২৬ মিনিটে। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যনত্দ টানা ৪ দিন সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৪২ মিনিটে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে_ আগামীকাল শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে রোববার সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সারা দেশে হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কমবে। শীতের প্রকোপ বাড়বে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ দেশে শীতের প্রকোপ বাড়বে।

Post a Comment

0 Comments