Advertisement

রামুতে সন্ত্রাসী হামলায় আহত ২

রামু প্রতিনিধি
রামু উপজেলায় জমিজমা বিরোধ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জায়গা-জমির মূল্য বেড়ে

যাওয়ায় পক্ষে-বিপক্ষে বিরোধ চরম আকারে পেঁৗছে যাচ্ছে। ফলে সামাজিক শৃংখলা নষ্ট হয়ে সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত হচ্ছে। ২১ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় রামু বাইপাস এলাকায় জায়গা বিরোধের জের প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদার পাড়ার মৃত মোঃ আলীর পুত্র মাহাবুব আলমের মালিকানাধীন রামু বাইপাস এলাকায় স্বত্ব দখলীয় জায়গা একটি মার্কেট রয়েছে এবং মার্কেটের পাশে মাহাবুব আলমের ১১ শতক জায়গার উপর জোর পূর্বক ভাবে জবর দখল করে স্থানীয় এক প্রভাবশালী বিল্ডিং নির্মান করছে। তারই সূত্র ধরে ২১ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় অভিযুক্ত আবদুল হক, ফয়েজ উল্লাহ, আবদুল্লাহ'র নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে নবী হোছন (৩০) ও মাহবুব আলম (৫৫) কে গুরুতর আহত করে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় রামু থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে।

Post a Comment

0 Comments