স্টাফ রিপোটর্ার
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলের চর গ্রামে সংঘঠিত চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যা মামলার আসামীরা বেপরোয়া হয়ে মামলার বাদীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত বছরের ১৭ জুন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলের চর গ্রামের বৃদ্ধা ছদর আহমদ (৬৫৫কে দিনে-দুপুরে স্থানীয় বক্তার আলম বাহিনীর লোকজন গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ নিয়ে পরে ওই বৃদ্ধার পুত্র সলিম উল্লাহ বাবুল তার
পিতাকে হত্যার অভিযোগে স্থানীয় আবু তৈয়ব ও বক্তার আলমসহ আরো ৪৩ জনকে আসামী করে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়ের হওয়ার মামলার বাদী সলিম উল্লাহ বাবুলের বিরুদ্ধে ওই বক্তার আলম বাহিনীর লোকজন নানা অপপ্রচার চালিয়ে হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই সন্ত্রাসী বক্তার বাহিনীর লোকজন তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেই যাচ্ছেন। সরেজমিন কুতুবদিয়ার তাবলের চর গ্রামে গিয়ে জানা গেছে,তাবলের চরের বিপুল পরিমাণ লবণ চাষীদের জমি দখল করতে ওই হত্যা মামলার আসামী বক্তার আলমের ভাই শামসুল আলমসহ আরো বেশ কয়েকজন ব্যক্তি প্রায় সময় কুতুবদিয়া থানার ওসিসহ ব্যবসায়ী সলিম উল্লাহ বাবুল ও আওয়ামীলীগ নেতা আকতার কামাল চৌধুরীকে জড়িয়ে বিভিন্ন মানহানিকর বানোয়াট সংবাদ প্রকাশ করেই গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাবলের চরের গ্রামবাসীরা অভিযোগ করেছেন,বৃদ্ধা ছদর আহমদ হত্যা মামলার আসামীরা বর্তমানে বেপরোয়া হয়ে এলাকাবাসীদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। স্থানীয়রা এ ব্যাপারে কক্সবাজার জেলার পুলিশ সুপারের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে স্থানীয় আ'লীগ নেতা আকতার কামাল চৌধুরী অভিযৌগ করে সাংবাদিকদের জানান,মূলত তাবলের চরের বক্তার আলম বাহিনীর লোকজন হত্যা মামলা থেকে বাঁচতেই আমাদের বিরুদ্ধে এহেন অপপচার শুরু করেছে।

0 Comments