Advertisement

শহরের অভ্যনত্দরীণ গণরিবহনে চলছে চরম নৈরাজ্য

মোবারক উদ্দিন নয়ন
শহরের অভ্যনত্দরীণ রাসত্দায় যাতায়তকারী গণপরিবহনে চলছে চরম নৈরাজ্য। আর এই সমসত্দ যানবাহনের চালকরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠলে এ এ সেক্টরটি নিয়ে যেন কারো কোন কোন মাথাব্যাথা নেই। যে যেভাবে পারছে নিজের আখের গুচাচ্ছে।
যাত্রীদের পকেট কেটে নিজেদের পটেক ভরছে। নিয়ম কানুনের কোন বালাই মানছেন না রিক্সা, টমটম, টেক্সি, সিএনজি, মাহিন্দ্র ও সিটি সার্ভিসগুলোর চালক আর হেল্পাররা। অথচ পৌর কতর্ৃপৰ এসব অনিয়ম বন্ধে মালিক-শ্রমিক সংগঠন গুলোর নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে নামকাওয়াসত্দে কিছু কাজকর্ম করেই খালাস। শহরের অভ্যনত্দরীণ সড়কে চলাচলরত যানবহানগুলো ভাড়া নিয়ে ব্যাপক নৈরাজ্য শুরম্ন করে এ বছরের শুরম্ন থেকেই।
বিশেষ করে পর্যটন মৌসুম শুরম্ন হওয়ার সাথে সাথেই আরও বেশি বেপরোয়া হয়ে উঠে এ সমসত্দ যানবাহন চালকরা। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন স্পটগুলো দেখার জন্য নির্দিষ্ট কোন পরিবহন সার্ভিস না থাকায় বেশির ভাগ সময় বেকায়দায় পড়তে হচ্ছে দেশি-বিদেশি পর্যটকদের। অনেক সময় কতিপয় রিক্সা, টমটম, সিএনজি চালকদের হাতে লাঞ্ছিতও হচ্ছেন অনেক ভ্রমণ বিলাসী মানুষ। শহরের বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যাত্রী আর চালকদের মধ্যে তর্কাতর্কি কিংবা হাতাহাতিতে লিপ্ত হতেও দেখা গেছে। ভাড়া নিয়ে নৈরাজ্যের কারণে বিপাকে পড়ছেন শহরের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করা মানুষ। অনেক সময় দেখা যায়, বাসটার্মিনাল থেকে টমটম গাড়িতে গরম্ন-ছাগলের মতো যাত্রীদের বসানো হচ্ছে। তবে রিক্সা চালকদের ব্যাপারে অভিযোগের শেষ নেই। কতিপয় রিক্সা চালক নিজেদের ইচ্ছামত ভাড়া আদায় করতে কটু বাক্য ব্যবহা করতেও দ্বিধাবোধ করছে না। সমাজের অনেক সম্মানী মানুষকেও প্রতিনিয়ত রিক্সাচালকদের রোষানলে পড়তে হচ্ছে। অপরদিকে রাতের বেলায় চলাচল করলেও অনেক রিক্সা, টমটমে বাতির দেখা নেই। ফলে শহরের অনেক সড়কে বাতিবিহীন যানবাহনে যাতায়ত করতে গিয়ে যাত্রীরা বিভিন্ন দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যে সকল সড়কে অসংখ্য গর্ত রয়েছে সে গুলোতে রাতের বেলায় চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে। শহরের অভ্যনত্দরীণ বিভিন্ন সড়কে পৌর কতর্ৃপৰের নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হলেও তদারকির অভাবে মানছেনা কেউ। অনেক পর্যটক অভিযোগ করে বলেন, পর্যটন নগরী হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়লেও পর্যটক বান্ধব পরিবেশ এখনও তৈরি হয়নি। তাই হয়রানি বোধ কল্পে পৌরকতর্ৃপৰের তদারকির অভাব দায়ী মনে করে সচেতন মহল।

Post a Comment

0 Comments