Advertisement

টেকনাফে প্রেম প্রতারণা প্রেমিকের বিলাপ

মোঃ আশেকুল্লাহ ফারুকী
টেকনাফে প্রতারণা করে আসমা আক্তার প্রকাশ মায়া তার দুলাভাইয়ের নাটকের শিকার হয়ে আসল প্রেমিক জাবেদ মোস্তফাকে বাদ দিয়ে ইয়াবা ব্যবসায়ী সাইফুলের হাতে তুলে দিয়েছেন। খোজ নিয়ে জানা গেছে আসমা আক্তার প্রকাশ মায়া দীর্ঘ ৪বছর ধরে প্রেম নিবেদন করে আসছে।

এমনকি তাদের মধ্যে এমন অবস্থায় পরিনত হয়েছিল একজন আরেক জন ছাড়া জীবন সাথী করবেনা মর্মে শপথ করেছিলেন। যখন দুজন দুজনার মধ্যে সম্পর্ক যখন গভীরে গিয়ে পেঁৗছে তখন ওই প্রতারক ও লোভী দুলাভাই তার ইয়াবা ব্যবসা সুদুর প্রসার করার লক্ষে হ্নীলার পানখালী এলাকার আর এক ইয়াবা
ট্যাবলেট ব্যবসায়ী সাইফুলের হাতে তুলে দেয় বলে জানা যায়। এর আগে দুলাভাই রশিদ ও সাইফুলের মধ্যে তার শালী আসমা আক্তার মায়া কে তুলে দেওয়ার জন্য চুক্তি বিনিময় হয়। এ প্রস্তাব শালীকে জানালে শালী দুলাভাইয়ের প্রস্তাব প্রত্যাখান করে এতে দুলাভাই পড়ে যায় বিপদে। শেষ পর্যন্ত দুলাভাই তার ব্যবসা টিকে রাখার জন্য শালীকে স্থানীয় ওজা বৈদ্য ধরে শালীকে জাদু করে তাকে বসে নিয়ে চলতি মাসের ১৬তারিখে রাত ৯টায় সাইফুলের হাতে তুলে দেয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এবং আসল প্রেমিক জাবেদ তার প্রেমিকা আসমাকে হারিয়ে এখন পথে প্রান্তরে ভবে ঘুরের মত ঘুরে বেড়াচ্ছে। তিনি মাঝে মধ্যে বলে বেড়ায় নাট্যকার ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী দুলাভাই রশিদ ও সাইফুল কি জানেনা ? জাবেদ ও আসমার দুজনের যুগল প্রেম ধংবস করে আখেরাতে পার পাবেন কি?
এ সংক্রান্ত বিষয়ে আসমার পরিবার ও সাইফুলের পরিবারের সাথে একাদিক বার মোবাইলে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। এ করুণ ও হৃদয় বিধারক ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের সামনে প্রেমিক জাবেদ মোস্তফা অশ্রু নয়নে উপস্থাপন করেন। এবং বলেন এবং আমার প্রেমিক আসমা আক্তার মায়া কি আমার কাছে ফিরে আসবেনা। এ বিচার পাঠকের কাছে আমি বিচার দিলাম। এ ব্যাপারে প্রেমিকা আসমা আক্তার মায়ার মোবাইল নং- ০১৮৪৩২৬৩৮০৮ যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Post a Comment

0 Comments